editor

প্রকাশিত: 11:57 PM, November 11, 2021

অনলাইন শিক্ষা নতুন বৈষম্য সৃষ্টি করছে : প্রধানমন্ত্রী

অনলাইন শিক্ষা নতুন বৈষম্য সৃষ্টি করছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষাকে ‘বৈশ্বিক পাবলিক পণ্য’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সুযোগ না থাকায় সংকটকালীন সময়ে দূর শিক্ষণ এবং অনলাইন শিক্ষা বিশ্বে নতুন বৈষম্য সৃষ্টি করছে।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ইউনেস্কো সদর দপ্তরে ৪১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের কষ্টার্জিত অর্জনকে নষ্ট করছে। এটি আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রেখা প্রকাশ করেছে। ইউনেস্কোর মতে, স্কুল আংশিক বা পুরোপুরি বন্ধের কারণে বিশ্বের প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত। মহামারির এই সময়ে অনলাইন শিক্ষা ‘নতুন স্বাভাবিক’ হিসেবে বিকশিত হয়েছে। যদিও এটি নতুন বৈষম্য সৃষ্টি করছে।

 

শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলো দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে চলে যেতে পারে। কিন্তু উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলো সম্পদ ও প্রযুক্তির অভাবে আরও পিছিয়ে পড়েছে। এটি স্কুলে স্বাক্ষরতার হার, যুব ও প্রাপ্ত বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে গত এক দশকের অর্জনকে বিপন্ন করে তুলেছে।

 

প্রধানমন্ত্রী বলেন, দূর শিক্ষণ এবং অনলাইন শিক্ষাকে ‘বৈশ্বিক পাবলিক পণ্য’ হিসেবে ঘোষণা করতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে এ বিষয়ে অংশীদারিত্ব এবং সম্পদের জন্য অগ্রাধিকার দিয়ে সরকার, বেসরকারি সেক্টরসহ অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই।

 

ডিজিটাল প্লাটফর্মের অপব্যবহার বন্ধে ইউনেস্কোসহ বিশ্ব সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ডিজিটাইজেশন অধিকতর সেবা এবং অবাধ তথ্য প্রবাহকে উন্নত করছে। কিন্তু ক্ষতিকর উপাদান এবং ঘৃণামূলক বক্তব্য ছড়াতে ডিজিটাল সরঞ্জাম ও প্লাটফর্মের অপব্যবহারের কারণে আমরা উদ্বিগ্ন। এটি সমাজের শান্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রবাব ফেলছে। ইউনেস্কোর মতো বিশ্ব সংস্থার এই সমস্যা সমাধানে কাজ করা উচিত।

 

জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য দেশের জন্যও এটি প্রাণঘাতি বাস্তবতা।

 

শেখ হাসিনা বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোর নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসেবে আমরা উচ্চাভিলাষী জলবায়ু প্রতিশ্রুতি নিয়েছি। আমরা বিদেশি বিনিয়োগে ১২ বিলিয়ন মার্কিন ডলারের ১০টি কয়লা-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করেছি। আশা করি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী দেশগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ করবে।

 

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সচেতনতা এবং সংবেদনশীলতা বাড়াতে সদস্যদেশগুলোকে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি জলবায়ু শিক্ষার ওপর বেশি জোর দিতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

জরুরি বৈজ্ঞানিক গবেষণা এবং জ্ঞান অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুতগতিতে বৈশ্বিক উষ্ণায়ন আমাদের সমুদ্রের পরিবেশকে ক্ষতিগ্রস্থ করছে।

 

মানুষের জীবনমান উন্নয়নের ওপর ইউনেস্কোর সাফল্য অনেকাংশে নির্ভর করে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

 

তিনি বলেন, আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একটি শক্তিশালী, গতিশীল, উদ্ভাবনী বহুপাক্ষিক সংস্থার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। বাংলাদেশ ইউনেস্কোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

ইউনেস্কো বাংলাদেশের সত্যিকারের বন্ধু বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’- এ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। মানব সমাজের বিকাশের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।

 

শিক্ষার সম্প্রসারণে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে আমরা শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপের মাধ্যমে আমরা প্রাথমিক শিক্ষা, শিক্ষায় লিঙ্গ সমতা এবং মেয়েদের শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছি। ভবিষ্যত কর্ম-জগতের জন্য ব্যবহারিক শিক্ষার প্রয়োজন অনুযায়ী আমরা ধর্মীয় শিক্ষাকে আধুনিকায়ন করেছি।

 

নৃ-তাত্ত্বিক গোষ্ঠীগুলোকে তাদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

সারা দেশের প্রায় ৮৩ হাজার স্কুলে তথ্য-প্রযুক্তি সামগ্রী সরবরাহ করা; প্রায় ৩ লাখ ২৭ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া; ২০১০ সাল থেকে প্রতি বছর ৪ কোটি পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করার কথা জানান শেখ হাসিনা।

 

বাংলাদেশে শিক্ষক এবং ১২ বছর বয়স পর‌্যন্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে ( Audrey Azoulay ), প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মণি, পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী