editor
প্রকাশিত: 3:50 PM, March 31, 2022

মৌলভীবাজার কমলগঞ্জে বৃষ্টি হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে বোরো ধানের জমি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী বৃষ্টিপাতের কারণে প্রায় ১ হাজার ৫০০ হেক্টর বোরোধানের জমিতে নতুন করে প্রাণ ফিরেছে। চলতি সপ্তাহে প্রচ- খরা ও পানির অভাবে এসব জমির ধান মরে যাওয়ার উপক্রম হয়ে পেরেছিল। হঠাৎ বৃষ্টির ফলে বোরো চাষিদের মাঝে স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে।
বোরো চাষিদের কাছ জানা যায়, এই সপ্তাহে বৃষ্টি না হলে আমাদের ফসল একবারে নষ্ট হয়ে যেতো। যে পরিমাণ বৃষ্টি হয়েছে আপাতত সপ্তাহ খানেক ফসল মরার আর চিন্তা নেই। তবে অতি ভারী বৃষ্টি হলে যেসব গাছে ধানের শীষ বের হয়েছে এসব ধান নষ্ট হয়ে যাবে। দশ পনেরো দিনের মধ্যে সকল গাছে শীষ চলে আসবে বলে তাঁরা জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ৪ হাজার ৫১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও বেশ কিছু এলাকায় তীব্র খরার কারণে পানির সংকট চিল। বৃষ্টি না হলে এসব এলাকার ধান গাছ পানির অভাবে মরে যেতো। যে পরিমাণ বৃষ্টি হয়েছে এর ফলে আপাতত ধান মরা থেকে রক্ষা পাবে। আরও দুই একদিন বৃষ্টি হলে বোরোধানের পানির সংকট অনেকটা দূর হবে।
সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানি জমিতে আটকানোর জন্য খেতের চারিদিকের ফাকা রাস্তা বন্ধ করছেন অনেক কৃষক। আবার যাদের ধানে শীষ বের হয়েছে তাঁরা কিছুটা দুঃশ্চিন্তায় পড়েছেন যদি শিলা বৃষ্টি হয় তাহলে ধানের শীষ নষ্ট হয়ে যাবে। তবে সবকিছুর পরে বৃষ্টির পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকেরা।
পতনঊষার ইউনিয়নের কৃষক বকুল আহমদ ও কাওছার মিয়া বলেন, আমি ৭ একর জমিতে এবার বোরো ধান চাষ করেছি। এর মাঝে কিছু জায়গায় ধানের শীষ বের হয়ে অতিরিক্ত খরায় কিছুটা নষ্ট হয়েছে। আজ বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক উপকার হয়েছে। তারা আরো বলেন, পানির অভাবে আমার কিছু জমির ধান নষ্ট হয়ে গেছে। বাকি যে টুকু জায়গা আছে বৃষ্টি না হলে এগুলোও নষ্ট হয়ে যেতো। বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক উপকার হয়েছে, আরও কিছু বৃষ্টি হলে ধানের জন্য ভালো হবে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, হঠাৎ বৃষ্টিতে বোরো ধানের অনেক উপকার হয়েছে। যেসব জমিতে খরার কারণে জমি ফাটল দেখা দিয়েছে এসব জমির ধান বৃষ্টির কারণে বেঁচে থাকবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে