editor
প্রকাশিত: 4:49 PM, September 8, 2021
অনলাইন ডেস্ক
মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। গত চারদিন সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী থাকলে বুধবার (৮ সেপ্টেম্বর) তা বেড়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে গত কয়েকদিনের তুলনায় করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৩৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৯১৯ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৯৮ হাজার ৩৫৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৯২ লাখ ২৮ হাজার ২১৬ জন।
এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গিয়েছিলেন ৬ হাজার ৬০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৯৯ হাজার ১৬৯ জন।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান ৬ হাজার ৬০৮ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন ৭ হাজার ৭১৭ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১২ লাখ ৬ হাজার ২৮৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ১৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৫০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪৪৩ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৯১ লাখ ৩ হাজার ৫৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ২০৮ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ছিল রাশিয়া। বুধবার (৮ সেপ্টেম্বর) সেই স্থান দখল করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭০ লাখ ৫৬ হাজার ১০৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ৪৮৩ জন।
পঞ্চম স্থানে নেমে আসা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৪৭ হাজার ৮৮০ জন। মারা গেছেন এক লাখ ৮৮ হাজার ৭৮৫ জন।
আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইরান নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে