editor

প্রকাশিত: 9:19 PM, October 17, 2021

বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৫৩ জন

বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৫৩ জন

বড়লেখা প্রতিনিধি::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান হতে মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের ৫৩ জন নেতা। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের কাছে তারা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, শনিবার উপজেলার ১০টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তাদের নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর। সভায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় বর্তমান চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। সভায় ১০টি ইউনিয়ন থেকে ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলার বর্ণি ইউনিয়নে জুবের আহমদ, আব্দুল মুহিত ও শামীম আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, স্বপন চক্রবর্ত্তী, মাহতাব উদ্দিন মাতাই, নজব উদ্দিন, মুমিন আহমদ, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক, নিয়াজ উদ্দিন, আব্দুস শুক্কুর, বদরুল আলম উজ্জ্বল, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, মুমিনুর রহমান টনি, জুবের আহমদ, আতাউর রহমান সৈয়দ, দক্ষিণ শাহবাজপুরে শাহাব উদ্দিন, নাহিদ আহমদ বাবলু, সামছুল ইসলাম পুতুল, আসিক উদ্দিন, সমছুল ইমলাম, সেলিম উদ্দিন, নাসির উদ্দিন, ফয়ছল আহমদ, মুরাদ আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, সিরাজ উদ্দিন, আব্দুল লতিফ, নরেশ দে, ইয়াছিন আলী, তালিমপুর ইউনিয়নে বিদ্যুৎ কান্তি দাস, মো. নাজমুল আবেদীন, এখলাছুর রহমান, সুনাম উদ্দিন, আব্দুল আহাদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন, নজরুল ইসলাম, মহিউদ্দিন গুলজার, আব্দুল জলিল ফুলু, আশরাফ হোসেন, সুজানগর ইউনিয়নে সায়েদুল মজিদ নিকু, ইমরুল ইসলাম লাল, সৈয়দ মহসীন আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আজির উদ্দিন, সুলতানা কুহিনুর সারওয়ারী, সুব্রত কুমার দাস শিমুল, মো. তাজ উদ্দিন লতা, আব্দুল রাব্বানী, সামছুল হক, নাজিম উদ্দিন ও সঞ্জিত দাস আবেদন করেন।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫৩ জন আবেদন করেছেন। তাদের নাম জেলা আওয়ামী লীগ নিয়েছে। তারা নামগুলো পর্যালোচনা করে কেন্দ্রে পাঠাবেন। কেন্দ্র থেকে তাদের মনোনয়ন দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে