editor
প্রকাশিত: 4:37 PM, October 4, 2021
অনলইন ডেস্ক
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়া অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখনও সশরীরে ক্লাস চালু হয়নি। কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস চালু করতে দেরি হচ্ছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলো চলে তাদের নিজস্ব আইনে, সে ক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তার পরও চলতি অক্টোবর মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করছি। চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীকে শিক্ষামন্ত্রী আরও জানান, বড় কোনো বিপর্যয় না ঘটলে ঘোষিত তারিখেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর দেশে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে