editor

প্রকাশিত: 1:19 PM, November 2, 2021

দুয়ার খুলল থাইল্যান্ড, নেই বাংলাদেশের নাম

দুয়ার খুলল থাইল্যান্ড, নেই বাংলাদেশের নাম

অনলাইন ডেস্ক
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকার পর ৬০ টির বেশি দেশের টিকা গ্রহণকারী মানুষের জন্য ভ্রমণের দরজা খুলল থাইল্যান্ড। সারা বিশ্বের বেশ কয়েক হাজার পর্যটক সোমবার দেশটিতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছিল।

রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

ফলে রাজধানী ব্যাংককের বিমানবন্দরে বাড়ছে পর্যটকদের ভিড়৷ বিশেষ করে ইউরোপের শীত এড়িয়ে থাইল্যান্ডের বিভিন্ন দ্বীপের উষ্ণ প্রকৃতির বুকে সময় কাটাতে আগ্রহীদের ভিড়টা খুব চোখে পড়ার মতো৷

জানা গেছে, কম ঝুঁকিপূর্ণ ৬৩ দেশের টিকা নেওয়া নাগরিকদের থাইল্যান্ডে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। এর মধ্য দিয়ে দেশটির পর্যটন খাতে পুরনো চাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের ধারণা, বছরে প্রায় দেড় কোটির মতো পর্যটকের সমাগম ঘটতে পারে থাইল্যান্ডে। এতে তিন হাজার কোটি ডলারের মতো রাজস্ব আসবে।

তবে ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬৩ দেশের তালিকায় স্থান করতে পারেনি বাংলাদেশ।

এদিকে পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে করোনা সংক্রমণের গতি কমেছে। রেকর্ড সংখ্যক টিকা দেওয়া হয়েছে। কিন্তু থাই সরকার কোনো কিছুকেই আমলে নেয়নি। কর্মকর্তারা বলছেন, কূটনৈতিকভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা চলছে। হয়তো আগামী মাসে এর ফল পাওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে কোয়ারেন্টিনের শর্ত শিথিল হবে।

থাই সরকার ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬৩ দেশের যে তালিকা করেছে সেখানে বাংলাদেশের নাম না থাকলেও দক্ষিণ এশিয়ার ৪টি দেশ স্থান পেয়েছে। দেশগুলো হলো- ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।

করোনাভাইরাস মহামারির জন্য থাইল্যান্ডে এখনো বেশ কিছু বিধি-নিষেধ চলছে। সেখানে দুই ডোজ টিকা পেয়েছে ৪২ শতাংশ মানুষ। এখনো প্রতিদিন ১০ হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী