editor
প্রকাশিত: 2:47 PM, December 4, 2021
অনলাইন ডেস্ক
ইংল্যান্ডে আরো ৭৫ জন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুরো বৃটেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪ জনে। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের বেশির ভাগই পূর্ণ ডোজ টিকা নেয়া। তবে সর্বশেষ যে ৭৫ জনের দেহে এই সংক্রমণ পাওয়া গেছে তারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন কিনা অথবা আদৌ টিকা নিয়েছিলেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে ইস্ট মিডল্যান্ডস, ইস্ট অব লন্ডন, লন্ডন, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট মিডল্যান্ডসে। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে, ইংল্যান্ডে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর স্পষ্ট হয়ে উঠেছে যে, বৃটেনেও থাবা বসিয়েছে এই ভ্যারিয়েন্ট। এ খবর এমন এক সময়ে এলো, যখন শুক্রবার দিবাগত রাতেও প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি চান এবারের বড়দিন যতটা সম্ভব স্বাভাবিকভাবে উদযাপন করুন বৃটিশরা।
তবে আয়ারল্যান্ড বলেছে, তারা এ সময়ে আধা-লকডাউন প্রক্রিয়া অবলম্বন করবে। মন্ত্রীদের কাছ থেকে এক সপ্তাহ ধরে মিশ্র প্রতিক্রিয়া পেয়ে এসেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবুও তিনি বলেছেন, এরই মধ্যে জনগণ বড়দিন উপলক্ষে নানা রকম ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে। তিনি চান না তারা সেটা বাতিল করুক। জনসন মনে করেন, তার সরকার সীমান্তে কঠোরতা অবলম্বন করছে। এর ফলে আর কোনো বিধিনিষেধ দেয়ার প্রয়োজন হবে না।
ওদিকে আয়ারল্যান্ড নাইটক্লাবগুলো বন্ধ করে দিয়েছে।
বার এবং রেস্তোরাঁয় বিধিনিষেধ আরোপ করেছে। বদ্ধ স্থানে অনেকের জমায়েত কমিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার রাতে বলা হয়েছে, এই সপ্তাহান্তে বৃটেনের ভ্রমণ তালিকায় লাল চিহ্নিত দেশের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। তাতে থাকতে পারে নাইজেরিয়ার নাম। বলা হচ্ছে, ওই দেশ থেকে কেউ বৃটেনে এলেই তাদেরকে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড বিষয়ক মন্ত্রীদের সাব কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে আরো বিধিনিষেধ আসতে পারে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন