editor
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক
অবশেষে যুক্তরাজ্যে এসে পৌঁছেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হওয়া জামিলা চৌধুরী। বুধবার রাতে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দনে এসে পৌঁছান।
এর আগে বুধবার বেলা ২টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি-২০১) ফ্লাইটে তিনি সিলেট বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেন।
হিথ্রো বিমানবন্দরে নেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন জামিলা চৌধুরী।
ভিডিওতে তিনি বলেন, দেশবাসীর দোয়ায় ভালোভাবেই হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছি। হলিডে ইন-এ কোয়ারেন্টিনে থাকবো, হোম কোয়ারেন্টিনের জন্য অনেক চেষ্ঠা করেছিলাম, কিন্তু হয়নি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমার সন্তানদের কাছে দ্রুত পৌঁছতে পারি।
গত ২৮ জুলাই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাটের বাংলাদেশ বিমানের বিজি-২০১ এর যাত্রী ছিলেন প্রবাসী জামিলা চৌধুরী। কিন্তু তিনি ওইদিন যুক্তরাজ্য আসতে পারেননি ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশের কতিপয় কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের জন্য। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে বিমান কর্তৃপক্ষের। দুই কর্মকর্তার বিরুদ্ধে নেয়া হয় শাস্তিমূলক ব্যবস্তা। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করে বিমান কর্তৃপক্ষ। পরে বিমানের পক্ষ থেকে ৪ আগস্ট যুক্তরাজ্যের যাওয়ার জন্য জামিলা চৌধুরীকে সহযোগিতা করা হয়।
ডিএসএস/০৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
6 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬