editor
প্রকাশিত: 12:39 PM, October 21, 2021
অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের যৌথ অভিযানে ১৭২ জন বাংলাদেশি অভিবাসী কর্মী সহ মোট ২১৩ জন বিভিন্ন দেশের অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মাঝে ৩ জন নারীও রয়েছে।
বুধবার কুয়ালালামপুরের সেতাপার্কের ওয়ংসা মাজুতে অবস্থিত ২ টি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির জাতীয় সংবাদমাধ্যম ও অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অভিবাসন আইনের অপব্যহার ও করোনাকালে স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন করেছে। অনেকের ওয়ার্ক পারমিট আছে কিন্তু সেগুলো কনস্ট্রাকশন কাজের নয়। এগুলো প্লানটেশন, ক্লিনার ও রেস্টুরেন্টের কাজের জন্য বৈধ ছিল। তাই তাদেরকেও আটক করা হয়েছে।
এই যৌথ অভিযানে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন সহ দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন করার দায়ে মোট ২৫৪ জন বিদেশী কর্মীকে চেক করা হয়েছিল। এদের মধ্য থেকে বিভিন্ন দেশের ২১৩ জন অভিবাসী কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ১৭২ জন বাংলাদেশী, ইন্দোনেশিয়ার ২০ জন , পাকিস্তানের ১০ জন, ভিয়েতনামের ৬ জন, ভারতের ৩ জন এবং মিয়ানমারের ২ জন নাগরিক রয়েছেন। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুত্রাজায়ার ইমিগ্রেশন ডিপোতে রিমান্ডে নেওয়া হয়েছে।
আটকদের বিরুদ্ধে দেশটির পুলিশ, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ এবং ধারা ৬ (ক) (সি) এবং ৩৯ (খ) ধারা লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
2 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 8 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত