editor
প্রকাশিত: 4:45 PM, June 9, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেট নগরীর তালতলা ভিআইপি রোডের নুরজাহান রেস্টুরেন্ট ও নবান্ন রেস্তোরার মালিককে জরিমানা করেছেন সিলেটে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নুরজাহান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও নবান্ন রেস্তোরাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, সরকারির নির্দেশনা মোতাবেক করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সিসিকের ভ্রাম্যমাণ আদালত নগরীতে নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।
তিনি বলেন, নুরজাহান রেস্টুরেন্ট ও নবান্ন রেস্তোরায় করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করা হচ্ছিলো। এর দায়ে এই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন