editor
প্রকাশিত: 10:53 PM, August 14, 2021
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার সামাজিক উন্নয়নমূলক, শিক্ষা ও সেবামূলক সংগঠন আল ইহসান সমাজকল্যাণ সংস্থা কাতারের উদ্যোগে দক্ষিণভাগে করোনা আক্রান্ত রোগীদের সেবায় ‘ফ্রি অক্সিজেন সেবা’ চালু করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে এই সেবা চালু করা উপলক্ষে দক্ষিণভাগ স্টেশন মসজিদে আয়োজিত অক্সিজেন সেবার উদ্বোধনী সভায় সংগঠনের অর্থ সম্পাদক দুধু মিয়া’র সভাপতিত্বে গ্রাম আদালত সহকারী ফয়ছল রানার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক সামসুল হক, ডাঃ নূরুল আলম রানা, দক্ষিণভাগ যুব সমাজের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সমাজসেবক আব্দুল ওয়াদুদ লালন, মাওলানা মুস্তাকিম আলী, সংস্থার ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস টিমের টিম প্রধান হাফিজ খলিলুর রহমান আজহারী, সদস্য জুয়েল আহমদ,ফয়সাল মাহমুদ, ছাদ উদ্দিন, জিল্লুর রহমান উমেল, নাঈম আহমদ, জহিরুল ইসলাম, সাহেদ আহমদ, মামুনুর রশীদ জাবের, সাব্বির আহমদ, শায়খুল ইসলাম, হাফিজুল ইসলাম, এমরান হুসাইন, মহি উদ্দিন, তারেক আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া ও বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন ডাঃ নূরুল আলম রানা, তিনি বলেন এ সেবা পেতে হলে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।
আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি আব্বাস উদ্দিন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, করোনা সংক্রমণ বাড়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন না পেয়ে অনেকেই মারা যাচ্ছেন আবার অনেক গরিব অসহায় দরিদ্ররা টাকার অভাবে অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই কেউ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সেজন্য সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে চারটি সিলিন্ডার দেওয়া হয়েছে। দক্ষিণভাগের করোনা আক্রান্ত কারও অক্সিজেনের প্রয়োজন হলে তারা অক্সিজেন সেবা সার্ভিস টিমের সঙ্গে যোগাযোগ করেন, টিম লিডারের পরামর্শে টিম সদস্যরা তা বাড়ি বাড়ি নিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে