editor
প্রকাশিত: 6:46 PM, September 27, 2021
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি স্থানে এই ঘটে।
নিহত দুই শিশু হলো, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে সিয়াম (২) ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহের আহমদ (৩)।
হাসপাতাল, স্থানীয় ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাদরম গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল হামিদের ঘরের পাশে একটি পুকুর রয়েছে। সোমবার দুপুরে তার দুই বছর বয়সী ছেলে সিয়াম ঘরে একা খেলছিল। একপর্যায়ে সকলের অগোচরে সিয়াম পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে পরিবারের লোকজন তার নিথর দেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে উপজেলার সুজানগর ইউনিয়নে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় শিশু মাহের আহমদ (৩)। পরে স্বজনরা পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহের আহমদকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে সোমবার বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।’
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে