editor
প্রকাশিত: 4:11 PM, March 23, 2021
আর্তমানবতার সেবায় কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল’র ভ্রাতৃপ্রতীম সংগঠন রোটারি ক্লাব অব সিলেট গ্রিণ সিটির ২০২১-২২ সনের কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন এই কমিটির প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এবং সেক্রেটারি রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন ও ট্রেজারার রোটারিয়ান মো. জৈন উদ্দিন। রবিবার (২১ মার্চ) বোর্ডের ০৮তম সভায় এই কমিটির অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট গ্রিণ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ আলম এমপিএইচএফ। সেক্রেটারি রোটারিয়ান মো. অলি আহমেদ পিএইচএফ’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের এ্যাসিসস্টেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি মো. আনোয়ার হোসেন পিএইচএফ, স্পেশাল কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মো. ইয়াহিয়া আহমদ পিএইচএফ, এ্যাসিসটেন্ট ডিষ্ট্রিক সেক্রেটারী পিপি রোটারিয়ান মো. কবিরুল ইসলাম পিএইচএফ, জোনাল জয়েন্ট সেক্রেটারী আইপিপি মো. আব্দুর রশিদ পিএইচএফ, ডিষ্ট্রিক্ট ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কমিটির কো-চেয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ইউথ ডেভেলাপমেন্ট কমিটির কো-চেয়ার রোটারিয়ান মো. আলমগীর হোসেন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান তোফাজ্জল হোসেন কিবরিয়া, ট্রেজারার রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মো. জায়েদ আহমদ, রোটারিয়ান আব্দুল হান্নান জুয়েল, রোটারিয়ান মো. জৈন উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য দূর্যোগময় সময়েও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রোটারিয়ানরা। বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকে সারা বিশ্বে পোলিও নিরোধ সহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজসেবা ও রাজনীতিসহ সকল ক্ষেত্রে সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে। রোটারিয়ানরাও সরকারের পাশাপাশি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন এবং দূর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করছেন। বক্তারা আরো বলেন, রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটি ২০২১-২২ রোটাবর্ষে নতুন কমিটির নেতৃত্বে ডিষ্ট্রিকের মধ্যে কার্যক্রম আরো গতিশীল হবে, আশাবাদ ব্যক্ত করে আগামী দিনেও রোটারিয়ানদের মানবতার কল্যানে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন