editor

প্রকাশিত: 4:12 PM, February 13, 2021

উৎমা কোয়ারিতে চেয়ারম্যান ফরিদ ও রাজার নেতৃত্বে চলছে পাথর উত্তোলন

উৎমা কোয়ারিতে চেয়ারম্যান ফরিদ ও রাজার নেতৃত্বে চলছে পাথর উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
উচ্চ আদালতের নির্দেশনায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিলেট তথা দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জসহ সবকটি পাথর কোয়ারী। বেপরোয়া চাঁদাবাজি ও পাথরখেকোদের মাধ্যমে পরিবেশ ধ্বংসের জন্যই পাথর কোয়ারীগুলো বন্ধ থাকার অন্যতম কারণ। তবে ইজারার কারনেই সচল রয়েছে সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা পাথর কোয়ারী। যে কারণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পাথর ব্যবসায়ীসহ খেটে খাওয়া হাজার হাজার পাথর শ্রমিকরা।
দীর্ঘদিন ধরে পাথর কোয়ারীগুলো বন্ধ থাকার কারনেই এখনো আহারে-অনাহারে দিনাতিপাত করছেন কয়েক লক্ষাধিক মানুষ। ঋণের দায়ে দেউলিয়া হয়ে মানবেতর জীবন-যাপন করছেন পাথর ব্যবসায়ীসহ পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
উৎমা কোয়ারী সচল থাকার সুবাদে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেললেও অতীতের ন্যায় তাতেও শুরু হয়েছে ব্যাপক হারে চাঁদাবাজি। মিনি বোমামেশিন নামক এক ধরণের শক্তিশালী লিস্টার মেশিন দিয়ে চলছে পাথর উত্তোলন। ধ্বংস করা হচ্ছে রাস্তাঘাট এবং সরকারিভাবে বরাদ্দকৃত বনশ্রী আদর্শ গ্রামসহ দৃষ্টিনন্দন স্থান। আর এসবের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। প্রভাবশালী হওয়ার কারনে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে মুখ খুলেন না কেউ। ওই প্রভাবশালী জনপ্রতিনিধির নামে আদায় হচ্ছে বিপুল অংকের টাকা।
জানা যায়, উৎমা পাথর কোয়ারী ইজারা নিয়ে চলছে বললেও ইজারা বর্হিভূত জায়গায় প্রায় শতাধিক গর্ত করে উত্তোলন করা হচ্ছে পাথর। ইজারাকৃত ও ইজারা বর্হিভূত এসব জায়গা থেকে পাথর উত্তোলনে কোনো ধরণের নিয়মনীতি মানা হচ্ছে না। যে যার মতো করে উত্তোলন করছেন পাথর। শর্ত অনুযায়ী ইজারাদার তার ইজারাকৃত স্থানের সীমানা চিহ্নিত করে পাথর উত্তোলন করবেন। কিন্তু ইজারাদার তার ইজারাকৃত স্থানের সীমানা চিহ্নিত না করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও তার সহযোগি রাজা মিয়াসহ অসাধু কিছু পাথর ব্যবসায়ীদের দিয়ে যত্রতত্র গর্ত করিয়ে লুটপাট করাচ্ছেন পাথর। বিনিময়ে তিনি নিচ্ছেন প্রতিটি গর্ত থেকে বিনা পুঁজিতে ষোল আনার মধ্যে চার আনার অংশীদারিত্ব।
স্থানীয়রা জানান, শুধু ইজারা বর্হিভূত এলাকা নয় সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ ঘেঁষে হওয়া গর্তগুলোতেও রয়েছে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও তার বাহিনীর বিশাল আধিপত্য। যিনি তাকে অংশ দেবেন তিনিই ‘নো ম্যানস ল্যান্ড’ ঘেঁষে করতে পারবেন গর্ত। চেয়ারম্যান ফরিদের তৈরী একটি বাহিনীও রয়েছে কোয়ারী এলাকায়। যা নিয়ন্ত্রন করেন রাজা মিয়া।
স্থানীয়রা আরও জানান, পাথর কোয়ারীতে নিরাপত্তার নামে চেয়ারম্যান কর্তৃক গঠিত বাহিনী দিয়ে প্রতিদিন আদায় করা হয় কয়েক লাখ টাকা। যেসব গর্ত মালিকরা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন তখন ওই বাহিনী দিয়ে প্রথমে গর্ত বন্ধ করার হুমকি প্রদান করা হয়। তাতেও যদি কাজ না হয় তাহলে বন্ধ করে দেওয়া হয় সেসব গর্ত।
সরজমিনে গিয়ে দেখা যায়, উৎমা কোয়ারী এলাকায় প্রায় ৩ শতাধিক গর্ত রয়েছে। এসময় স্থানীয়রা জানান, প্রত্যেক গর্ত থেকে প্রতিদিন দুই ধাপে চাঁদা আদায় করা হয়। প্রথম ধাপে ৩ হাজার আবার দ্বিতীয় ধাপে ২ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত ১০/১৫টি পে-লোডার ও এক্সকেভেটর দিয়ে মাটি কেটে গর্ত বড় ও গভীর করার কাজ করা হয়। এক রাত কাজ করতে হলে প্রতিটি পে-লোডার ও এক্সকেভেটর মালিককে গুনতে হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। আর আদায়কৃত সেসব টাকা ঢুকে উৎমা কোয়ারীর চেয়ারম্যান ফরিদের পকেটে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাথর ব্যবসায়ীরা কোয়ারীতে বিভিন্ন স্টাইলের চাঁদাবাজির বিস্তর তথ্য দেন। তারা বলেন, দিনে গর্ত আর রাতে পে-লোডার ও এক্সকেভেটর থেকে ইচ্ছে মাসিক চাঁদা আদায় করা হয় চেয়ারম্যানের নামে।
উৎমা কোয়ারী এলাকার একটি বাড়িতে প্রতিদিন সন্ধ্যার পর আদায়কৃত চাঁদার টাকা নিয়ে চেয়ারম্যান ও অন্যান্যদের মাঝে ভাগ-বাটোয়ারার আসর বসে। সেই আসরের সভাপতিত্ব করেন চেয়ারম্যান নিজেই। ভাগ-বাটোয়ারার সিংহভাগ টাকা চলে আসে চেয়ারম্যানের দখলে।
কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ উদ্দিনের বেপরোয়া অনিয়ম ও চাঁদা বানিজ্যের বিরুদ্ধে স্থানীয়দের দেয়া অসংখ্য অভিযোগ রয়েছে।
এবিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন