editor
প্রকাশিত: 7:58 PM, April 1, 2021
দেশে সৃষ্ট উগ্র ধর্মান্ধ গোষ্ঠি আমাদের পেছনের দিকে টেনে ধরেছে। ওই গোষ্ঠি আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে মানুষে মনুষের প্রতি বিভেদ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সিলেটে একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টসের (এমকা) আয়োজিত ‘হোলি উৎসব’ এর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সিলেট নগরীর মণিপুরী রাজবাড়ি এলাকার শ্রী শ্রী মহাপ্রভু মণ্ডপে এ আয়োজন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হোলি উৎসবের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধুমাত্র নিয়ম রক্ষার্থেই এবারের আয়োজন করা হয়েছে। এর পূর্বে গত বছর আন্তর্জাতিক হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছিল। আগামীতে করোনা পরিস্থিতি নিরাময় হলে ভবিষ্যতে বড় পরিসরে আয়োজন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এমকা ও গীত সুধার খুদেশীল্পীরা। উদ্বোধনী পর্ব শেষে আলোচনা সভায় সামান্তা ঘোষের সঞ্চালনায় ও এমকার সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কমিশনার শান্তনু দত্ত সনতু, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের উপদেষ্টা ও নাট্যজন এম উত্তম সিংহ রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমকার সাধারণ সম্পাদক জী শান্তনা দেবী।
সভায় বক্তারা বলেন, মণিপুরী নৃত্য এখন শুধু মণিপুরী সম্প্রদায়ের নয়, বাঙালি জাতী ও সংস্কৃতির ঐতিহ্যে রূপ নিয়েছে। বাঙালির জাতীয় সংস্কৃতিতে যোগ হয়েছে মণিপুরী নৃত্য। মণিপুরী নৃত্য দেশের সীমানা পেড়েয়ি বিশে^ সুনাম কুড়াচ্ছে। যা বাঙালি জাতীর জন্য গৌরব ও অহংকারের। বাঙালি জাতী গোষ্ঠির সংস্কৃতির সঙ্গে মণিপুরী সংস্কৃতির মেলবন্ধনে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।
আলোচনা সভা শেষে হোলি উৎসব উপলক্ষে এমকা, গতী সুধা, নৃত্যশৈলী, ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ ছাড়াও রাতে এমকা ও বহর মণিপুরী পাড়ার নারী শিল্পীরা ধর্মীয় নৃত্য ‘চালি পারেং’ ও ‘হোলি পালা’ অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন