editor
প্রকাশিত: 8:12 PM, April 1, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০২১-২০২২ সেশনের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সিলেটের একটি অভিজাত কনফারেন্স হলে এ কাউন্সিল সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. দুলাল আহমদকে সভাপতি ও মোজতবা হাসান চৌধুরী নুমানকে সাধারণ সম্পাদক এবং মনজুরুল করিম মহসিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট ২০২১-২২ সেশনের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীল হলেন, সহ-সভাপতি মাসুম আহমদ, হুমায়ুনুর রহমান লেখন, সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ, রফিকুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল জলিল, অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, সহ-অফিস সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, আব্দুল গণি সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, সহ-প্রশিক্ষণ সম্পাদক সোলাইমান আহমদ চৌধুরী, মিফতাহুল ইসলাম তালহা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবির আহমদ, নূর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন খান, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান শাকের, সৈয়দ মাজহারুল ইসলাম। সদস্য-মাসরুর হাসান জাফরী, আব্দুল আউয়াল, মাহফুজুর রহমান, মারুফ আহমদ, কুতুব আল ফরহাদ, ছায়েম হোসাইন, কাওছার হামিদ সাজু।
বিদায়ী সভাপতি আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখনের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে