editor
প্রকাশিত: 8:52 PM, February 25, 2019
ডেস্ক রিপোর্ট
সারাদেশে নির্যাতন, খুন, হত্যা ও গুমের প্রতিবাদে সিলেটে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ফেব্রæয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টায় সিলেটের শহরতলীর টুকের বাজারে মিছিল চলাকালে পুলিশ লাটিচার্জ করে। এসময় পুলিশের সাথে বিএনপি তথা ২০ দলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জইন উদ্দিন, মো. সাহিদুর রহমান রাফি, মো. ইমদাদুল্লাহ, আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করেছে। মামলা নং- ২৮ (তারিখ: ২৫.০২.২০১৯)। গ্রেপ্তারকৃত ৪ জন সহ আরো ১৪ জনের নাম উল্লেখ করে উক্ত মামলা দায়ের করা হয়। মামলার বাকী আসামীরা হলেন, মো. লিটন মিয়া, কামাল হোসেন, তানভির আহমদ, রাজু মিয়া, মাহফুজুর রহমান, ছদরুল ইসলাম, আপেল আহমদ, জাহাঙ্গীর মিয়া, নাজমুল ইসলাম চৌধুরী, জিন্নুর চৌধুরী, জুনাক আহমদ, জাহেদ মিয়া ও কামাল আহমদ।
বিএনপি নেতারা জানিয়েছেন, দেশব্যাপী নির্যাতন, খুন, হত্যা ও গুমের প্রতিবাদে বিএনপি তথা ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচী পালন কালে পুলিশ বেআইনী ভাবে অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। নেতৃবৃন্দ, অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেছেন।
অন্যদিকে পুলিশ জানায়, বিএনপি ৪০/৫০ জন নেতাকর্মীরা জালালাবাদ টুকেরবাজারে চলাচলের রাস্তা বন্ধ করে রাস্তায় গাছ ফেলে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে একটি ককটেল সহ কয়েকটি ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়। এসময় ৪ আন্দোলনকারীকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশ। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
7 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’