editor
প্রকাশিত: 5:47 PM, April 2, 2021
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধির বালাই নেই সিলেটের কোথাও। হাসপাতাল থেকে হাট-ঘাট। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ অবস্থায় জেলা প্রশাসন সভা-সমাবেশে নিষেধাজ্ঞাসহ ১১টি শর্ত আরোপ করলে যেনো কাজির গরু, আছে কেবল কেতাবেই!
নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যবিধি না মেনেই বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন বাদ জুম্মা সিলেটে নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ কর্মসূচী পালনকালে হেফাজত নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি তোয়াক্কা করেননি। মাস্ক ছাড়াই মিছিল-সমাবেশে নেতাকর্মীদের যোগ দিতে দেখা যায়। করোনা থেকে সুরক্ষায় তাদের মধ্যে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
অথচ করোনা থেকে সুরক্ষায় মানুষকে সচেতন করছে জেলা প্রশাসন। সভা সমাবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা! আর স্বাস্থ্যবিধি না মানায় মাঠ পর্যায়ে জেল-জরিমানাও করছে ভ্রাম্যমাণ আদালত।
একই অবস্থা পরিলক্ষিত হয়েছে মেডিক্যাল কলেজের ভর্তি পরিক্ষায়। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারীদের নিয়ে মেডিক্যাল কলেজ ফটকে অভিভাবকদের জটলা। জনাকীর্ণ স্থানে মাস্ক পরেই যেনো সবাই সুরক্ষিত। সেখানে সামাজিক দূরত্ব ছিলো গৌণ। পুরুষ-নারী, শিশু সকলেই দাঁড়িয়েছিলেন ভিড়ের মধ্যে।
এদিকে, সিলেটের সবচেয়ে বড় মাছের আড়ৎ কাজিরবাজারের চিত্র করোনাকালেও পাল্টায়নি। দু’চোখ যেদিকে যায়, কেবলই মানুষের জটলা। ব্যবসায়ী-ক্রেতা কারো মুখেই মাস্ক নেই। আর সামাজিক দূরত্ব সেতো চিন্তা করা বোকামি বটে। মাথার উপরে সচেতনতামূলক সাইনবোর্ড ঝুলানো থাকলেও বাজারে কারো মুখে নেই মাস্ক।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হেফাজত বিক্ষোভ মিছিল করেছে। যে কারণে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়েনি। তবে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে তারা যে বেখেয়াল তা দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১১৬ জন। যা গত ছয় মাসের মধ্যে সর্বাধিক। এর মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া করোনায় সিলেটে মৃত্যু হয়েছে আরও একজনের। আগের দিন বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়। করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মানুষের মধ্যে সচেতনা না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন চিকিৎসকরাও। ইতোমধ্যে করোনার নতুন স্ট্রেইন থেকে সুরক্ষায় যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা জারি করেছে সরকার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন