editor
প্রকাশিত: 4:38 PM, April 3, 2021
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেছেন, ব্যবসায়ীরা অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতির বড় হাতিয়ার হিসেবে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি ব্যবসায়ীরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজ প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারেন। তিনি বলেন, টাইলস ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটে একটি টাইলসের ফ্যাক্টরি তৈরী করলে নিজের তৈরী টাইলস বিক্রির পাশাপাশি স্থায়ীয় লোকদের কর্মসংস্থান হবে। এতে সিলেটের পরিচিতি বহির্বিশ্বে বৃদ্ধি পাবে।
এটিএম শোয়েব গত ২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির উদ্যোগে সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান ভূইয়া রাজিব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটওয়াল সিরামিকসের হেড অব মার্কেটিং জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান অরূপ রায়।
সমিতির কার্যনির্বাহী সদস্য নুরুল হুদা চৌধুরী কয়েছের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আবুল কাশেম মিলন, মখসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ফিরোজ, কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন সুমন, সহ কোষাধ্যক্ষ আলী আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক মোঃ রুমেন খান, সহ প্রচার মোঃ হাসান তারেক, দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব, সহ দপ্তর সম্পাদক এম.এস.এম তানবীর হিমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রেজা আশিক, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাফর রিপন, সদস্য মখলিছুর রহমান, শফিউল্লাহ পাটুয়ারী, আদেশ বড়ুয়া, সৈয়দ সাখাওয়াতুল আম্বীয়া টিটু। এছাড়াও সমিতির সদস্যবৃন্দ ছাড়াও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি এটিএম শোয়েবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
2 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
8 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
5 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
8 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
2 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
4 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 1