editor
প্রকাশিত: 1:29 PM, April 5, 2021
ক্লীন সিলেটের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোহন আহমেদকে প্রাণনাশের হুমকি। এ ঘটনায় তিনি গত ৩ মার্চ শনিবার সিলেট মডেল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক মো. মোহন আহমেদ। যাহার নং-২৬৬ (৩.৪.২০২১ইং)। সদর উপজেলা ৫নং টুলটিকর ইউনিয়ন বালুচর আল্ ইসলাহ্ এলাকার বাসিন্দা। বর্তমানে রায়নগর দর্জিবন এলাকায় বসবাস করছেন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক রিপোর্টার্স ক্লাব সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক, দৈনিক সিলেটের দিনরাত, দৈনিক সিলেটের সময়, সিলেট ফোকাস টিভি প্রতিনিধি ও ক্লীন সিলেট সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, শনিবার রাতে ৮টা ১৪ মিনিটের দিকে গাজী রহমান ফেইসবুক আইডি থেকে মোহনকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। বালুচর এলাকায় যদি মোহনকে কখনও তার সামনে পড়েন সে মোহনের হাত কেটে দেবে, আর সে তার দুই চোখ অন্ধ করে দেবে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে মেসেজ পাঠায়।
এদিকে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দৈনিক সিলেটের সময়, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, ক্লীন সিলেট সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাংবাদিক বদরুর রহমান বাবর। তিনি দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন