editor

প্রকাশিত: 4:07 PM, December 2, 2019

গুম হওয়ার সাড়ে ৫ মাস পর বড়লেখার সোনাই নদী থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

গুম হওয়ার সাড়ে ৫ মাস পর বড়লেখার সোনাই নদী থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

2

বড়লেখা প্রতিনিধি

2

গুম হওয়ার দীর্ঘ প্রায় সাড়ে ৫মাস পর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সোনাই নদীতে যুবদল নেতা মোহাম্মদ সামাদ (৩৫) এর লাশ পাওয়া গেছে। বড়লেখা পৌরসভার অজমীর গ্রামের মৃত মোস্তকিম আলীর পুত্র মোহাম্মদ সামাদ বড়লেখা পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। উদ্ধার হওয়া যুবদল নেতা মোহাম্মদ সামাদ এর লাশ তার বৃদ্ধ মা ও স্বজনরা সনাক্ত করেছেন। ২ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় বড়লেখা উপজেলার দাশেরবাজার ইউনিয়নস্থ টুকা নামক স্থানে সোনাই নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে বড়লেখা থানা পুলিশ। জানা যায়, চলতি বছরের ১২ জুন দিবাগত মধ্য রাতে ৫/৬ জনের একটি দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে যুবদল নেতা মোহাম্মদ সামাদ কে ঘুম থেকে তুলে প্রাইভেট গাড়িতে করে নিয়ে যায়। পরিবারের লোকজন পরদিন স্থানীয় বড়লেখা থানা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ এবং ডিবি পুলিশে খোঁজ নিলেও তার কোন সন্ধান পাননি। পুলিশের সকল বিভাগের দায়িত্বশীলরা মোহাম্মদ সামাদ কে ডিবি পুলিশ কতৃর্ক তুলে নেয়ার বিষয়ে কোন কিছু জানেন না বলে জানিয়ে দেয়। প্রকৃতপক্ষে কে বা কারা তাকে গুম করেছে? তিনি বেঁচে আছেন না কি মারা গেছেন? এসব কোন তথ্যই পরিবারের লোকজন জানতে পারেনি। অবশেষে গুম হওয়ার দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পর সোনাই নদীতে তার লাশ পাওয়া গেলো। ২ ডিসেম্বর সোমবার সকাল ৮টার দিকে বড়লেখা উপজেলার দাশেরবাজার ইউনিয়নস্থ টুকা নামক স্থানে সোনাই নদীর তীরে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বড়লেখা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটি দল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে বড়লেখা থানায় নিয়ে যায়। খবর পেয়ে নিহত মোহাম্মদ সামাদ এর বৃদ্ধ মা ও স্বজনরা থানায় এসে তার লাশ সনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, সোনাই নদীতে ভাসমান লাশের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ থানায় নিয়ে আসার পর নিহতের মা ও স্বজনরা এসে লাশটি মোহাম্মদ সামাদ এর বলে সনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। নিখোঁজ ব্যক্তি লাশ হওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করছে।

7

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

8 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

1
8