editor
প্রকাশিত: 9:19 PM, April 12, 2021
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের খয়ের পুর মস্তাব – হামিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। রোববার (১১ এপ্রিল) সকাল ১০ টায় হাজী মস্তাব উল্ল্যাহ সাহেবের নিজ বাড়ির প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৩ লিটার তৈল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি দুধ, ১ কেজি খেজুর, ২ কেজি ময়দা, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ প্যাকেট শেমাই। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল হামিদ, লুৎফুর রহমান, আলতা মিয়া, ইসলাম আলী, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রাজু আহমেদ, রাসেল আহমেদ ফয়জুল হক,আব্দুল কাইয়ুম, আসাদ মিয়া, রাকি আহমেদ, নুর ইসলাম প্রমুখ। ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক রাজু আহমেদ বলেন, অসহায় দরিদ্রদের পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, অসহায় মানুষের চিকিৎসা ও বসত ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ সহ আর্থিক সহযোগিতা করে আসছে। এই ফাউন্ডেশনের কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। উল্লেখ্য, মস্তাব – হামিদা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ২৪ মে ২০২০ ইং।প্রতিষ্ঠালগ্ন থেকে এ ফাউন্ডেশন আর্ত-মানবতার ডাকে সাড়া দিয়ে একবছরে প্রায় ১২ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন