editor
প্রকাশিত: 3:01 PM, February 24, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে পরিবহন শ্রমিকদের হামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ১ম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ওইদিন বুধবার দুপুরে একই আদালতে হাছুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
জানা যায়, এরআগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে হাছনুর ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে মারধর করে। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মওদুদ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরের বাসিন্দা। এ ঘটনায় নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি থানায় সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ। তিনি জানান, মওদুদকে হত্যা করার অভিযোগে থানায় মামলা হলে পুলিশ এজহার নামীয় আসামী হাছনুরকে গ্রেফতার করার অভিযানি একাধিকবার অভিযান চালিয়েছে। কিন্তু সে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সে আদালতে আত্মসমর্পণ করেছে। বাকি আসামিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন