editor
প্রকাশিত: 1:06 AM, April 19, 2021
ডেস্ক রিপোর্ট
গত ১৭ এপ্রিল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ ও এসআই(নিঃ)/অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, এয়ারপোর্ট থানাধীন বড়শালা নয়াবাজার সাকিনস্থ আনা মিয়ার কলোনীর গলির ভিতরে কাঁচা রাস্তার উপর কতিপয় জুয়ারিয়া মোবাইল ফোনের মাধ্যমে অর্থের বিনিময়ে ভারতীয় তীর শিলং নামক জুয়া খেলছে। উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকাল অনুমান ১৭.১০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন বড়শালা নয়াবাজার সাকিনস্থ আনা মিয়ার কলোনীর গলির ভিতরে কাঁচা রাস্তার উপর হতে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ১। জুবের আহমদ (৩০), পিতা-আব্দুল নূর, মাতা-কুলসুমা বেগম, সাং-বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে ধৃত করেন। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত জুবের আহমদ (৩০) এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা (ক) একটি VIVO Y11 মোবাইল ফোনে WHATS APP এবং মেসেজ অপশনে একাধিক ইন্ডিয়ান তীর শিলং নামক জুয়া খেলার নম্বর সম্বলিত বিভিন্ন মেসেজ সম্বলিত লেখা আছে। এছাড়াও উক্ত মোবাইলে TEER Prediction ও The TEERনামক এ্যপস্ ব্যবহার করে ইন্টারন্টের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে, যা উদ্ধার পূর্বক ১৭/০৪/২০২১খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করতঃ হেফাজতে নেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ২নং আসামী মোঃ আকমল হোসেন উক্ত ভারতীয় তীর শিলং নামক জুয়া খেলার মূল এজেন্ট বলে জানায়। তখন তার নিকট হতে প্রাপ্ত জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে আসামী জুবের আহমদ এর ব্যবহৃত মোবাইল ফোনের বিকাশ একাউন্ট হতে আসামী মোঃ আকমল হোসেন এর মোবাইল ফোনের বিকাশ একাউন্টে প্রেরিত বিভিন্ন অংকের টাকা প্রেরণ করার মেসেজ প্রাপ্ত হয়ে অত্র থানাধীন মংলীরপাড় সাকিনস্থ মোঃ সাইদুল্লা এর কুটির শিল্পের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২। মোঃ আকমল হোসেন (২৫), পিতা-মোঃ আঃ রউফ, সাং-বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে আটক করেন। তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মোঃ আকমল হোসেন (২৫) এর দেহ তল্লাশি করে তার পরিহিত ছাই রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নিজ হাতে বের করে দেওয়ামতে (ক) একটি suamsungমোবাইল ফোনে WHATS APP ও মেসেজ অপশনে ইন্ডিয়ান তীর শিলং নামক জুয়া খেলার টাকা লেনদেন সংক্রান্ত অডিও ক্লিপ ও টাকা লেনদেন সংক্রান্তে একাধিক মেসেজ রয়েছে, (খ) একটি WALTON মোবাইল, যার সিম নং-০১৭৪৭-৫১৬৫১১ উক্ত মোবাইলে ধৃত আসামী জুবের আহমদ এর বিকাশ একাউন্ট সম্বলিত মোবাইল নং-০১৭৪১-৪২১২৪৯ হতে ধৃত আসামী মোঃ আকমল হোসেন এর বিকাশ একাউন্ট সম্বলিত মোবাইল নং-০১৭৪৭-৫১৬৫১১ এ জুয়া খেলা সংক্রান্ত ২,০০০/- (দুই হাজার) টাকা সেন্ড ম্যানি করার মেসেজ রয়েছে যা উদ্ধার পূর্বক ১৭/০৪/২০২১খ্রিঃ তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করতঃ হেফাজতে নেন। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় অত্র থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে তীর শিলংসহ বিভিন্ন জুয়া খেলার আসর বসিয়ে এলাকার উঠতি বয়সের যুবকদের জুয়ার নেশায় আশক্ত করে এলাকার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা সহ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আসামীদ্বয়ের এমন কার্যকলাপে এলাকার সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-২৬, তাং-১৭/০৪/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন