editor
প্রকাশিত: 1:58 AM, April 19, 2021

এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য দোয়া মাহফিল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার নয় বছর পূর্ণ হয়েছে।
এই নয় বছরে পরিবার থেকে শুরু করে নেতাকর্মীরা হাল ছাড়েননি। ইলিয়াস আলীর ফেরার আশায় আছেন সিলেট বিএনপি নেতারা।
রোববার সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সদস্যসচিব অ্যাডভোকেট এটিমএম ফয়েজ, মো. নাজিম উদ্দিন লস্কর, আব্দুল আহাদ খান জামাল, বিশ্বনাথ অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দলা মিয়া, খছির মিয়া, খছরুজ্জামান খসরুসহ ২০১ সদস্যের নেতৃবৃন্দ।
তারা এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, তাঁর গাড়ি চালক আকসির আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদসহ সকল গুম হওয়া নেতৃবৃন্দকে অভিলম্বে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
২০১১ সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে জোরালো আন্দোলন দানা বাধে ইলিয়াস আলীর নেতৃত্বে।
আন্দোলনে ইলিয়াস আলীর সঙ্গীদের মধ্যে অন্যতম ছিলেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যন। তাঁর মতে, আঞ্চলিক ইস্যুতে সেই রকম আন্দোলন অতীতে কোনো রাজনৈতিক সংগঠন গড়তে পারেনি। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, এই নয় বছরে অনেক কিছুতেই পরিবর্তন হয়েছে। কিন্তু ইলিয়াস আলী আছেন এ কথায় কোনো পরিবর্তন নেই। দিন দিন বরং বদ্ধমূল হচ্ছে। সবারই এক আশা, ইলিয়াস আলী একদিন ফিরবেনই। তখন বের হয়ে আসবে তাঁর গুম করার রহস্য।
তিনি অভিলম্বে বিএনপির সকল গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দিতে সরকার প্রদানের প্রতি আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন