editor
প্রকাশিত: 3:10 PM, April 22, 2021
ক্যান্সারে আক্রান্ত দরিদ্র কৃষক আবুল হোসেন বাঁচতে চায়। মাত্র দেড় লক্ষ টাকার জন্য জীবন প্রদীপ নিভে যাচ্ছে আবুল হোসেনের। গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের দরিদ্র কৃষক আবুল হোসেন এক বছর ধরে গলার টিউমার থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরিবারে অভাব-অনটন থাকায় চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না আবুল হোসেনের। অসহায় দরিদ্র কৃষক আবুল হোসেন অন্যের জমিতে কাজ করে সংসারের খরচ যোগান দিয়ে আসছিলেন। হঠাৎ করে গলায় ক্যান্সার ধরা পড়লে ঘর বন্দী হয়ে পড়েন তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী ক্যান্সারে আক্রান্ত হয়ে উপার্জন করতে না পারায় অসহায় হয়ে পরেন পরিবারের লোকজন। আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাও করাতে পারছিলেন না পরিবারের লোকজন।
এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন আবুল হোসেনের স্ত্রী। স্বামীকে বাঁচাতে দারদেনা করে ও গ্রামের মানুষের সাহায্যে সংসারের খরচ এবং স্বামীর চিকিৎসা চালিয়ে আসছিলেন। গত কিছুদিন ধরে আবুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৭ এপ্রিল সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলার, ১নং ওয়ার্ডের ৫নং বেডে ভর্তি করানো হয়। ডাক্তাররা জানিয়েছেন আবুল হোসেনকে তিনটি কেমোথেরাপি দিতে হবে।
তিনটি কেমোথেরাপি ও চিকিৎসার খরচ বাবদ প্রায় দেড় লক্ষ টাকা প্রয়োজন। অসহায় দরিদ্র পরিবারের পক্ষে দেড় লক্ষ টাকা জোগান দেওয়া সম্ভব না হওয়ায় আবুল হোসেন কে বাঁচাতে সরকার ও সমাজের মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন পরিবার। আবুল হোসেনকে সাহায্য করতে চাইলে ০১৬০৯-৫২৯৪৭৫, ০১৬৩০-৯৪৮৪২০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন