editor

প্রকাশিত: 12:50 AM, December 27, 2020

গোলাম কিবরিয়া শাহিনকে ধানের শীষে ভোট দিয়ে গোলাপগঞ্জ পৌর মেয়র নির্বাচিত করুন-কামরুল হুদা জায়গীরদার

গোলাম কিবরিয়া শাহিনকে ধানের শীষে ভোট দিয়ে গোলাপগঞ্জ পৌর মেয়র নির্বাচিত করুন-কামরুল হুদা জায়গীরদার

4

গোলাপগঞ্জ প্রতিনিধি

6

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, আসন্ন ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের পরিক্ষীত নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং ঐ্ক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের এক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাসান ইমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ধানের শীষ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক। এই প্রতীকের স্বপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিজয় সুনিশ্চিত করতে হবে।
গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল গফুর ও আসন্ন গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।
কর্মী সভায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছালিক আহমদ চৌধুরী, মুশফিকুর রহমান মহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নোমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জল, মামুনুর রশিদ মামুন, রুহেল আহমদ চেয়ারম্যান, আমিন উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওহিদ তালুকদার, গোলাপগঞ্জ পৌর বিএনপির সদস্য মুজিবুর রহমান মুজিব, দুলাল আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, গোলাপগঞ্জ পৌর বিএনপির ৯ ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল খালিক, তাহেল আহমদ, মকসুদ আহমদ, বদরুল ইসলাম, আব্দুল আজিজ, ছালেক আহমদ, আলী আহমদ, ওলিউর রহমান ওলি, আব্দুর রহিম, যুবদল নেতা আব্দুল কাদির, সাকেল আহমদ, ছাত্রদল নেতা নুরুজ্জামান, তারেক আহমদ চৌধুরী প্রমুখ।

1

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

6 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

2 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

3 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

5 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

1
3