editor
প্রকাশিত: 12:50 AM, May 4, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এটি বৃটেনের মূল ধারার রাজনীতিতে বাংলাদেশি মহিলার অনন্য সাফল্য বলে মন্তব্য করছেন সেখানকার বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ। মৌলভীবাজারের মেয়ে ও সুনামগঞ্জ জগন্নাতপুরের পুত্রবধূ কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন। মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের উত্তরমুলাইম গ্রামের লন্ডনের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ আব্দুর রহমান (মন্নাফ মিয়া) ও বেগম মুহিবুন্নাহার দম্পতির মেয়ে কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম। লন্ডন বারা অব রেডব্রিজ কাউন্সিলর হওয়ার পর থেকে সততা, নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করার প্রেক্ষিতে ২৯শে এপ্রিল কাউন্সিলের বার্ষিক ভার্চ্যুয়াল মিটিংয়ে তাকে এই দায়িত্ব দেয়া হয়। ডেপুটি মেয়র জ্যোৎস্না ইসলামের স্বামী কমিউনিটি ব্যক্তিত্ব সাম ইসলামও একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়েসহ লন্ডনের রেডব্রিজেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। জ্যোৎস্না ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।
মা-বাবার ইচ্ছা ছিল ছেলে-মেয়েরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশেরই শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে অভ্যস্ত হয়ে ওঠেন। এই কারণেই দেশে মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে লেখাপড়া করেন জ্যোৎস্না ইসলাম। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী ছিলেন। ১৯৮৬ সালে লন্ডনে ফিরে এসে লোকাল গভর্নমেন্ট এ চাকরির পাশাপাশি এম বি এ করেন। বর্তমানে তিনি রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্য বাংলাদেশি কমিউনিটি লিডার মকিস মনসুর মানবজমিনকে বলেন, জ্যোৎস্না ইসলাম রেডব্রিজের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তার কর্মদক্ষতা সততা ও নিষ্ঠার কারণে আজ এই সাফল্য এসেছে। তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার অব্যাহত সাফল্য কামনা করছি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে