editor
প্রকাশিত: 10:36 PM, May 4, 2021
কানাইঘাট প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার দরবস্ত-কানাইঘাট সড়কের ট্রাক চাপায় মর্মান্তিক ভাবে নিহত সুলতান আহমদ মিনহাজ সকলের কাছে তার মৃত্যু হলে ক্ষমা করে দেয়ার জন্য এবং মৃত্যুর পরে হে আল্লাহ আপনার দিধার নসিব করিও এমন পোস্ট দিয়েছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর পর ফেইসবুকের সেই পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে। এদিকে, জৈন্তাপুর উপজেলার দরবস্ত-কানাইঘাট সড়কের প্রবেশ মুখে গত রবিবার রাত ১টার দিকে একটি ওয়ার্কসপে ট্রাক চাপায় মর্মান্তিক ভাবে নিহত কানাইঘাটের কলেজ শিক্ষার্থী সুলতান আহমদ মিনহাজ (২৬) ও আশিক উদ্দিন (২৫) এর জানাযা ও দাফন শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়েছে। জানা যায়, ময়না তদন্ত শেষে সোমবার বিকেল ৩টায় নিহত এ দু’জনের জানাযার নামাজ কানাইঘাট দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের তাদের নিজ গ্রাম দলিবিল দক্ষিন নয়াগাও পশ্চিম মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজে এলাকার কয়েক হাজার মানুষ শরীক হন। এসময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বানীগ্রাম ইউপির দলিবিল দক্ষিন নয়াগাও গ্রামের মাষ্টার নুরুল ইসলামের পুত্র সিলেট সরকারী কলেজের শিক্ষার্থী হাফিজ সুলতান আহমদ মিনহাজ ও একই গ্রামের মৃত সিফত উল্লার পুত্র কেরিকাপ চালক আশিক উদ্দিনের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। জানাযার পূর্বে ময়না তদন্ত শেষে নিহতদের লাশ তাদের বাড়িতে নিয়ে আসার পর পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা কন্নায় ভেঙ্গে পড়েন। পরিবারে সদস্যদের আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে জানাযার নামাজের স্থলেও হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। কোরআনে হাফেজ এলাকার সকলের পরিচিত মুখ নম্র ভদ্র কলেজ শিক্ষার্থী সুলতান আহমদ মিনহাজ ও আশিক উদ্দিনের এ মর্মান্তি মৃত্যু এলাকার কেউ মেনে নিতে পারছেন না। বেপরোয়া ট্রাক চালকের ভুলের কারনে ট্রাক চাপায় ক্ষত বিক্ষত হয়ে তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবারের সদস্যদের শান্তনা দিচ্ছেন এলাকার সবাই।
জানা গেছে, হাফেজ সুলতান আহমদ মিনহাজ সিলেট শহরের শিবগঞ্জে একটি ঔষধের ফার্মেসি করেছিলেন। কিছু দিনের মধ্যে সেই ফার্মেসী উদ্বোধনের কথা ছিল তার। কিন্তু এর আগেই অকালে চলে যেতে হল তাকে। নিজের ফেইসবুক ওয়ালে সম্প্রতি সুলতান আহমদ মিনহাজ সকলের কাছে তার মৃত্যু হলে ক্ষমা করে দেয়ার জন্য এবং মৃত্যুর পরে হে আল্লাহ আপনার দিধার নসিব করিও এমন পোস্ট দেন। তার মর্মান্তিক মৃত্যুর পর ফেইসবুকের সেই পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, সুলতান আহমদ মিনহাজ ও তার প্রতিবেশি বন্ধু আশিক উদ্দিন গত রবিবার রাতে নিজ বাড়ি থেকে মটরসাইকেল যোগে দরবস্ত সড়কের প্রবেশ মুখে অবস্থিত একটি ওয়ার্কসপে গাড়ীর কাজ করার জন্য সেখানে বসা ছিলেন। রাত ১টার দিকে একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ওয়ার্কসপে ঢুকে পড়লে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ক্ষত বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মৃত্যু হয় কানাইঘাটের সুলতান আহমদ মিনহাজ, আশিক উদ্দিন ও ওয়ার্কসপ মালিক গোলাপগঞ্জ উপজেলার সুহেল আহমদের। আহত হন আরো ২ জন তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন স্থানীয় জনতা। ঘুমন্ত অবস্থায় ট্রাকের চালক ট্রাক চালানোর কারনে এ মর্মান্তিক প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন