editor
প্রকাশিত: 2:01 PM, May 5, 2021
অনলাইন ডেস্ক
স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে ইতিহাস সৃষ্টি হলো বুধবার। এদিন রাজভবনের থ্রোন রুমে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে পরপর তিনবার অভিষিক্ত হওয়ার রেকর্ড গড়লেন। তামিলনাড়ুতে জয়ললিতা তিনবার মুখ্যমন্ত্রী হলেও পরপর তিনবারের রেকর্ড তারও নেই। এদিন রাজভবনের অনুষ্ঠানটির স্থায়িত্বকাল ছিল মাত্র চার মিনিট। বিশিষ্ট ৫০ জন অতিথির সামনে মমতাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখর। আমন্ত্রিত হয়েও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দিলীপ বাবু জানিয়ে দেন, চারদিকে যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তখন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তাগিদ অনুভব করেননি। সৌরভের অনুপস্থিতির কারণ জানা যায়নি। কোভিডের কারণে শপথ অনুষ্ঠান ছিল একদমই অনাড়ম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরকে নিয়ে রাজভবনে পৌঁছান দশটা কুড়ি নাগাদ।
মমতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে সাজানো হয় মিল সাদা বেলুন দিয়ে। ছিল কাটআউট এবং প্ল্যাকার্ড হোর্ডিং।
আট মিনিটে মমতা রাজভবনে পৌঁছান। শপথ বাক্য পাঠ করার পর মমতা বলেন, আজই তিনি নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কোভিড নিয়ন্ত্রণের জন্য। এটি তার প্রথম প্রায়োরিটি জানিয়ে তিনি বলেন, রাজ্যে কঠোরভাবে দমন করা হবে হিংসা। কেউ নিস্তার পাবে না অন্যায় করলে। প্রশাসনে নির্বাচন কমিশন কিছু অযোগ্য লোককে বসিয়েছিল। এগুলোর পরিবর্তন তিনি আজই করবেন বলে জানান। রাজ্যপাল জগদীপ ধনখর মমতাকে তার ‘বড়দি’ বলে ডেকে আসা প্রকাশ করেন যে, হিংসা দমনে মমতা রাজধর্ম পালন করবেন এবং সুশাসনের নিরিখে এই সরকার দৃষ্টান্ত গড়বে। মমতা শপথ নেয়ার পর নবান্নে যান। সেখানে তাকে কলকাতা পুলিশের পক্ষে গার্ড অব অনার দেয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে