editor
প্রকাশিত: 12:16 AM, May 6, 2021
অনলাইন ডেস্ক
২০০৫ সালে রাজধানী ঢাকায় প্রতিদিন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হতো ১৭৮ টন। ২০২০ সালে এসে তা দাঁড়িয়েছে ৬৪৬ টনে। মাত্র ১৫ বছরের ব্যবধানে দিনে প্লাস্টিক বর্জ্যের উৎপাদন বেড়েছে ৪৬৮ টন।
বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, সবুজ ও স্মার্ট প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য প্লাস্টিক দূষণকে মোকাবিলা করা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন এজেন্ডা।
তিনি বলেন, প্রতিযোগিতায় প্লাস্টিকের দূষণকে পরাজিত করার প্রস্তাবিত সৃজনশীল ও ব্যবহারিক সমাধানগুলোর বিষয়ে আমি অভিভূত। প্লাস্টিকের টেকসই ব্যবস্থাপনার দিকে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকার, বেসরকারি খাত এবং সুশীল সমাজের দলগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান বলেন, বাংলাদেশ সরকার দূষণ রোধ এবং টেকসই সবুজ বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এ ইস্যুতে আমাদের যুবসমাজ ভালোভাবে জড়িত রয়েছে এবং প্লাস্টিকের দূষণ রোধ করার জন্য সমাধানের উপায় বের করছে।
বিশ্বব্যাংক জানায়, ‘প্লাস্টিক সার্কুলারিটি ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় চারটি বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশে প্লাস্টিক দূষণ মোকাবিলায় সমাধানের উপায়গুলো খোঁজা হয়েছে।।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও