editor
প্রকাশিত: 8:59 PM, May 6, 2021
অনলাইন ডেস্ক
ভ্যাকসিনের প্যাটেন্ট মওকুফের প্রতি সমর্থন জানানোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার তিনি ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাস দেন। এতে তিনি বাইডেনকে অভিনন্দন জানিয়ে বলেন, ভ্যাকসিনের মেধাস্বত্ত্ব মওকুফ বা প্যাটেন্ট বাতিল মানবতার স্বার্থে একটি সাহসী উদ্যোগ। এর আগে তিনিসহ বিভিন্ন রাষ্ট্রের সাবেক সরকার প্রধান ও নোবেলজয়ী ব্যক্তিরা বাইডেনের প্রতি ভ্যাকসিনের প্যাটেন্ট বাতিলের আহবান জানিয়েছিলেন। কোভিড মহামারি থেকে বিশ্বের সকল দেশকে একসঙ্গে বের করে নিয়ে আসতে এই আহ্বান জানানো হয়। ভ্যাকসিনের প্যাটেন্ট বাতিল হলে যে কোনো দেশ এই ভ্যাকসিন উৎপাদন করে মহামারি মোকাবেলা করতে সক্ষম হবে। মুহাম্মদ ইউনূস তার ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করি পৃথিবীর অন্যান্য নেতারাও এই প্রস্তাবনার সাথে অতি দ্রুত যুক্ত হবেন এবং পৃথিবীর অগনিত মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন।
উল্লেখ্য, বুধবার বিশ্বের দরিদ্র দেশগুলো যাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন পায় তার জন্য এর প্যাটেন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার প্রস্তাবে সমর্থন দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তার এই সমর্থন যদি কার্যকর হয় তাহলে বিশ্বের বিভিন্ন স্থানে উৎপাদন করা যাবে কোভিড ভ্যাকসিন। তাতে অসংখ্য মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করা সহজ হবে। তবে বাইডেনের এমন সমর্থনের কারণে ওষুধ কোম্পানিগুলো ক্ষোভ প্রকাশ করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন