editor
প্রকাশিত: 4:29 PM, May 11, 2021
অনলাইন ডেস্ক
একটা রঙই যেমন আপনার চেহারা এবং সমগ্র লুকটাকে ডুবিয়ে দিতে পারে তেমন একটি রঙেই ফুটে উঠতে পারে আপনার ব্যক্তিত্ব। আপনার রুচিশীলতার পরিচয় দেয় এই রঙ।
রঙ ছাড়া আমাদের প্রত্যেকের জীবন অন্ধকারে ভরা। আমরা সবকিছুকে রঙিন দেখি বলেই আমাদের মনটাও থাকে সুন্দর। প্রত্যেকটি মানুষেরই কিছু বিশেষ রঙ হয় প্রিয়। কিন্তু অনেকে আবার নিজের গায়ের রঙের সঙ্গে মিলিয়ে পরতে চান পোশাক। যদি মনে প্রশ্ন জাগে যে, কোন রঙটি আপনার জন্য মানানসই? তাহলে চিন্তা নেই। ফ্যাশন এক্সপার্টদের মতো আপনিও এখন গায়ের রঙয়ের সঙ্গে মিলিয়ে পোশাকের রঙ বাছতে পারবেন।
আপনার স্কিন টোন অর্থাৎ ত্বক, চুল এবং চোখের রঙ ব্যবহার করে বুঝতে পারবেন যে ত্বক শীতল নাকি উষ্ণ।
আপনার ত্বক কতটা ডার্ক বা লাইট সেটাও নির্ধারণ করতে পারবেন।
আপনার ত্বকের উপরের অংশ যতই কালো বা ফর্সা হোক না কেন ত্বকের আন্ডারটোনটি হয় শীতল বা উষ্ণ প্রকৃতির আর তা না হলে নিরপেক্ষ হবে। কব্জির কাছের শিরাগুলি লক্ষ্য করুন। ত্বক যদি খুব হালকা হয় এবং আপনি আপনার শিরাগুলি দেখতে পান তাহলে আপনার ত্বকের নীচে সেগুলি নীল বা সবুজ কোনটি তা দেখুন। যদি নীল হয়, তাহলে বুঝবেন যে আপনার শীতল আন্ডারটোন রয়েছে, আর যদি সবুজ হয়, তাহলে আপনার আন্ডারটোন উষ্ণ। শীতল আন্ডারটোনযুক্ত লোকেদের ত্বক উষ্ণ আন্ডারটোনযুক্ত ব্যক্তিদের ত্বকের চেয়ে খুব সহজে সানবার্ন হয়ে যায়।
শীতল আন্ডারটোন হলে উজ্জ্বল নীল, পার্পেল, সবুজ, হলুদ রঙ মানাবে ভালো। উষ্ণ আন্ডারটোন হলে কমলা, হলুদ, হালকা তামাটে এবং অফ হোয়াইট মানাবে ভালো। নিউট্রাল আন্ডারটোন হলে লাল, টিল কালার, ডার্ক পার্পেল এই রঙগুলো মানাবে ভালো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে