editor
প্রকাশিত: 1:48 PM, May 23, 2021
বালাগঞ্জ প্রতনিধি
সিলেটের বালাগঞ্জ উপজেলায় শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। শনিবার (২২ মে) বিকেল ৩ টায় বোয়ালজুড় ইউনিয়নের বানুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, মৃত আজাদ খানের ছেলে মনোহর খান, মুজিবুর রহমান খান ও মুহিবুর রহমান খান। আহত ৩জনই আশংকাজনক অবস্থায় সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে শনিবার বিকেলে উপজেলার বানুগাঁও গ্রামের ফখরুল ইসলামের বাড়িতে শালিস বৈঠকে একই গ্রামের ছানাহর খানের ছেলে মিসবাহ খান, মোস্তফা খান, মাহবুব খান ও তাদের সঙ্গীয় অজ্ঞাতনামাদের নিয়ে ধারালো দেশীয়-অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শালিস বৈঠক না মেনে হামলা করে মোনহর খানগংয়ের উপর। তাদের হামলায় মাথা ও শরীরিরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হন মৃত আজাদ খানের ছেলে মনোহর খান, মুজিবুর রহমান খান ও মুহিবুর রহমান খান। এসময় স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাদের অবস্থা গুরুতর দেখে দ্রুত সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা জানান, মনোহর খানের শারীরিক অবস্থা আশংকাজনক। তার শরীরি অস্ত্রোপচার করা লাগতে পারে। অন্যান্যদেরকে অত্র হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বানুগাঁও জামে মসজিদের মতোওয়াল্লী আজম আলী, ফখরুল ইসলাম সহ স্থানীয়রা জানান, আহতদের পারিবারিক কবরস্থান ও বসতবাড়ি সংলগ্ন জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষে শালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে মিসবাহ গংরা হামলা চালায়। এতে ৩জন গুরুতর আহত হন। এব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, এ বিষয়ে আমি খোজ খবর নিচ্ছি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন