editor
প্রকাশিত: 2:28 PM, May 24, 2021
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গতবছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এ বন্ধে নিজেদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সিলেটের সর্বস্থরের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু, হল ও ক্যাম্পাস খোলার দাবীতে মানববন্ধন করেছেন সিলেটের কলেজ বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে শিক্ষার্থীদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা সরকারের প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, দীর্ঘ ১৪ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা আমাদের ভবিষ্যত নিয়ে শংকিত। দেশের অন্যান্য সবকিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে আমরা এই দীর্ঘ বিরতিতে নিজেদের পড়াশুনা থেকে অনেক পিছিয়ে পড়েছি এবং হতাশায় ভোগছি।
সারাদেশে প্রত্যেকটা অফিস, আদালত, দোকান পাট, শিল্প প্রতিষ্ঠান, উৎসব পার্বণ, সভা সেমিনার সব চালু রেখে কিভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সম্ভব। আবার সারাদেশে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান না করে যদি তার শিক্ষা প্রতিষ্টানেই ভ্যাক্সিনের ব্যবস্থা করা হয়, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, হলগুলোর টাকা লুটপাট না করে যদি মানুষ বসবাসের উপযোগী করা হয় তাহলে কি ঐ শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা সম্ভব। তাহলে এই সময়ে কোনটা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নাকি স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা কর্যক্রম চালু করা।
মনিষা ওয়াহিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এমসি কলেজের মাস্টার্স শিক্ষার্থী আব্দুর রহিম, সাদিয়া নওশিন, শাবিপ্রবি শিক্ষার্থী সাত্তিক বন্দোপাধ্যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস. এম. বোরহান উদ্দিন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবুল আজাদ, এমসি কলেজ শিক্ষার্থী নিন্টু মালাকার, রিংকু মালাকার, নূপুর রায়, এমসি কলেজ শিক্ষার্থী মিজানুর রহমান, সরকারি কলেজ শিক্ষার্থী নাজিম উদ্দিন পলাশ, জুমায়েল বক্স, মেহেদী হাসান মারুফ, অলিদ আহমদ, এমসি কলেজ শিক্ষার্থী সালমান, মুকুল রায়, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সোহাইল, মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা, সুরাইয়া পারভিন প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন, সিলেটের স্লোগান কন্যা সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন