editor
প্রকাশিত: 6:09 PM, May 26, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার নাসির বিড়িসহ দুইটি সিএনজি অটোরিক্সা আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ২৬ মে সকাল ৬টার সময় কানাইঘাট থানাধীন কানাইঘাট-সরাইঘাট-দরবস্ত ত্রিমুখী পয়েন্ট হ্যালিবোড নামক স্থানে চেকপোস্ট পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসির বিড়ি ভর্তি দুইটি সিএনজি অটোরিক্সায় থাকা চোরাকারবারিরা দ্রুত পথ পরিবর্তন করে কানাইঘাট পৌরসভাস্থ বিষ্ণপুর এলাকার দিকে চলে যেতে থাকে। পরে ডিবি পুলিশের টিম চোরাকারবারিদের পিছনে ধাওয়া করলে এক পর্যায়ে চোরাকারবারিরা নাসির বিড়ি ভর্তি সিএনজি অটোরিক্সা দুটি রেখে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে পুলিশ অটোরিক্সা দুটি তল্লাশী করে ১০ কার্টুনে থাকা ২ লাখ ১০ হাজার আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে জব্দ করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়রে নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবিসহ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ডিবি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুটি অটোরিক্সা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন