editor

প্রকাশিত: 5:56 PM, March 4, 2021

মশার দখলে নগর

মশার দখলে নগর

নিজস্ব প্রতিবেদক
মশায় অতিষ্ঠ নগরের জনজীবন। বস্তি থেকে অভিজাত এলাকা। সর্বত্রই মশার আক্রমণ। এ যেন মশার নগরী। সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে নানা চেষ্টা করলেও কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। বলা হচ্ছে দীর্ঘদিন একই ওষুধ ছিটানোয় মশা ওষুধ সহনশীল হয়ে পড়েছে। এতে ওষুধ পুরো কার্যকর হচ্ছে না। এছাড়া নগরীর খাল, নালা পরিষ্কার না করায় বেড়েছে প্রজনন স্থল।
যেসব এলাকায় মশার প্রকোপ বেশি সেখানে মশারি, কয়েল আর স্প্রেও কোনো কাজে আসছে না। কীটতত্ত্ববিদদের তথ্য বলছে, সিলেটের অতীতের চেয়ে মশার ঘনত্ব বেড়েছে প্রায় ৪গুণ।
সংশ্লিষ্টরা বলছেন, শুষ্ক মৌসুমে স্বাভাবিকভাবেই মশার বিস্তার ঘটে। হালকা গরমে মশার ডিম একসঙ্গে ফুটে যায়। এতে মশার সংখ্যা এমনিতেই বৃদ্ধি পেতে থাকে। এ ছাড়া দিন শেষে সন্ধ্যা নামার আগেই নালা-নর্দমা, জলাশয় ও ডোবা থেকে ঝাঁকে ঝাঁকে মশা বেরিয়ে আসে। তা নিয়ন্ত্রণ করতে না পারলে বাড়তে পারে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ। সিটি করেপারেশন আগে থেকেই মশার প্রতি কঠোর পদক্ষেপ নিলে নগরবাসীকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বিভিন্ন এলাকার মশককর্মীদের দায়িত্বে অবহেলার ফল এই শহরের মানুষ ভোগ করছে। তারা সিটি করপোরেশনের বরাদ্দ অনুযায়ী বাসাবাড়ির আঙিনা, জলাশয়, ডোবা,ও ড্রেনে ওষুধ ছিটালে মশার বিস্তার ঘটতো না। বাড়লেও নিয়ন্ত্রণে আনা যেতো।
বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো কীটনাশক যদি এক টানা ৫ বছর ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে যেকোনো প্রতিরোধ অসহনশীলতা তৈরি হয়ে যায়। এ ছাড়া মশা যেহেতেু জলাশয়ে বেশি বংশবিস্তার করে সেক্ষেত্রে সেখানে সমপরিমাণ ম্যালাথিয়ন নিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব না। বড় ছোট জলাশয়ে পানির ভলিউমের ভিন্নতা রয়েছে। সেখানে যে স্প্রেম্যান কাজ করছেন, তাকে স্প্রে করার আগে সব জানতে হবে। তারপর কীটনাশক স্প্রে করতে হবে। তা না হলে মশার লার্ভা নষ্ট হবে না।
তারা বলছেন, মশা নিয়ন্ত্রণ করতে হলে আগে মশকর্কর্মীদের ট্রেনিং দিতে হবে। কি পরিমাণ ওষুধ ফগিং করতে হবে সেই সিস্টেমটা তাদের জানাতে হবে। শুধু ডিউটি করলেই হবে না। একটি জায়গাতে কতোদিন পর পর ওষুধ দিতে হবে তা সিটি করপোরেশনের ঠিক করে দিতে হবে। সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাসহ এলাকা ভিত্তিক কাউন্সিলরগণকে সরজমিন এসব তদারকি করতে হবে। তবেই মশা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, সিটি করপোরেশন যেসব ওষুধ ছিটাচ্ছে তার মান ঠিক আছে। ওষুধ ছিটানোর পাশাপাশি সিটি করপোরেশনের ডোবা, জলাশয় পানি প্রবাহ চলমান করে দিতে হবে। নর্দমা ও ডোবার পচা পানিতে মশার বিস্তার বেশি হয়। নগরীর বিভিন্ন এলাকায় ড্রেনগুলোতে পানি প্রবাহ নেই, সেখানে মশা নিরপাদ স্থান হিসেবে বেছে নেয়। এবং বিস্তার বাড়তে থাকে। ফলে কয়েকদিন পরপর ড্রেনের ঢাকনা খুলে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। একইসঙ্গে ডোবায় লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইট কিংবা গাপ্পি ফিশ ছাড়তে হবে। এ ছাড়া প্রতিটি কীটনাশকেরই একটি কার্যকাল রয়েছে। এরপর তার ব্যবহার করা ঠিক না। নতুন ওষুধ ছিটাতে হবে। ওষুধ ছিটানোর সময় এবং পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা হলে মশা নিধন করা সম্ভব হবে। প্রতি এক সপ্তাহ পরপর ওষুধ ছিটাতে হবে।
নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, মশা বৃদ্ধির বেশ কয়েকটি কারণ রয়েছে। তবে লোকালয়ে মশা বৃদ্ধির কারণ বিভিন্ন খাল ও ড্রেনগুলো ময়লায় ভরে আছে। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। ফাঁকা স্থান দিয়ে মশা ভেতরে ঢুকে সেখানে বিস্তার ঘটায়। এ ছাড়া সরকারি-বেসরকারি সব বিল্ডিংয়ের ছাদেও অপরিচ্ছন্ন, নোংরা ও পানি জমে থাকে। সেখানে মশার উপদ্রব রয়েছে। বিভিন্ন ভবনের বেজমেন্টে মশার ব্যাপক বিস্তার দেখা যায়। নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানিও জমছে। সেসব স্থানে মশার উৎপাত দেখা যায়। এখন সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে ড্রেন, ভবনের ছাদ এবং বেজমেন্টে কোনোভাবেই মশার উপদ্রব না বাড়ে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেছেন, মশক নিধনে আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। আগামীকাল থেকে মশা নিধনের কার্যক্রম শুরু হবে। প্রাথমিক অবস্থায় নগরীর ১৭, ১২, ১৩, ৭, ২১ ও ১৫ ওয়ার্ডে মশার ঔষুধ ছিটানো হবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম চলবে।
ডা. জাহিদ বলেন, স্থায়ীভাবে মশা নিধনের জন্য ও মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। এটা বাস্তবায়ন হলে ২ বছরের মধ্যে মশার কোন লাভা তৈরী হবে না। এমনটি এ ওষুধ ব্যবহার করা হলে দুই বছরের মধ্যে মশা হবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন