editor

প্রকাশিত: 11:49 AM, December 26, 2018

সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের হামলা : দক্ষিণ সুরমা কলেজে গিয়ে প্রাণ রক্ষা করলেন রহিমা

সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের হামলা : দক্ষিণ সুরমা কলেজে গিয়ে প্রাণ রক্ষা করলেন রহিমা

বিএনপি’র শূন্য পদে আসছেন কারা?

8

দক্ষিণ সুরমা প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ দিকে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) ধানের শীষ প্রতীকে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত হন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হাসান জুয়েল, বরইকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বরইকান্দি ইউনিয়ন মহিলা দল নেত্রী আফিয়া বেগম, জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক বরইকান্দির আজমল আলী পুত্র আজহার অনিক, ছাত্রদল নেতা সেলিম আহমদসহ প্রায় ১৫/২০ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। অল্পের জন্য রক্ষা পান দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের গালিমপুর গ্রামের মো. মোস্তাক আলীর স্ত্রী দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদিকা রহিমা খাতুন ও বরইকান্দি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি আক্তার।
স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকাল আনুমানিক ২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে মহিলা দল নেত্রী রহিমা খাতুনের সভাপতিত্বে দক্ষিণ সুরমা কলেজের পাশের কার্যালয়ে নিবাচনী প্রচার ও কৌশল নির্ধারণী জরুরী সভা চলাকালে আওয়ামী লীগ বাহীনি এই হামলা চালায়। হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠি-ইটপাটকেল ছুড়তে থাকে। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন কর্মী আহত হন। আহতরা আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর ভয়ে সরকারী হাসপাতালে না গিয়ে নগরীর বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। আর মহিলা নেত্রী রহিমা খাতুন ও বিউটি আক্তার পার্শ্ববর্তী দক্ষিণ সুরমা কলেজের প্রিন্সিপালের রুমে গিয়ে প্রাণ রক্ষা করেন।
এই বিষয়ে দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ সামছুল ইসলাম জানান, হঠাৎ দেখি কলেজের সামনে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর অফিস কে বা কাহারা ভাংচুর করছে। অফিসে অবস্থানরত নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে কয়েকজন মহিলা আমার অফিস কক্ষ দৌড়ে প্রবেশ করে হামলাকারীদের হাত থেকে রক্ষা পান।
এই বিষয়ে এসএমপির মিডিয়া অফিসার জেদান আল মুসা জানান, আমরা হামলার খবর শুনেছি। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে রহিমা খাতুন বলছেন নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির সমর্থকদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি ও আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা চেয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন ও স্থানীয় দক্ষিণ সুরমা থানা লিখিত অভিযোগ নিয়ে গেলে সংশ্লিষ্ট দায়িত্বেপ্রাপ্ত কর্মকর্তারা তা গ্রহণ করেন।
এদিকে এধরনের ন্যক্কার জনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, সিলেট-৩ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। তিনি বিবৃতিতে বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে নির্বাচন বান চাল করতে এই ধরনের হামলা চালিয়েছে আওয়ামী লীগ বাহীনি। স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, মহিলা নেত্রী রহিমা খাতুনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। যা অত্যন্ত নিন্দনীয়। আমি এই ঘটনার সুষ্ট তদন্ত দাবী করি।
উল্লেখ্য: এই হামলাকারী আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন অথিতেও রাজনৈতিক প্রতি হিংসা পরায়ন হয়ে রহিমা খাতুনের স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও ছেলেকে অপহরণ করে নিয়ে নগদ অর্থ দাবী করে। রহিমা খাতুনের অপরাধ সে বিএনপির একজন কর্মী।
অপরদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

7 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

8 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
4