editor
প্রকাশিত: 7:20 PM, May 27, 2021
সিলেট নগরীর শেখঘাটস্থ ‘সুখের হাসি ক্লিনিক (SSL)’-এ ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) শেখঘাট ৩৬০ সাকিব মাহমুদ কমপ্লেক্সে অবস্থিত ‘সুখের হাসি ক্লিনিক’-এ দিনব্যাপী শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম চালানো হয়। এতে স্বতস্ফূর্তভাবে সাড়া দেন সিলেট নগরী ও শহরতলির স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৫ শতাধিক ছাত্র-ছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার সময় ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মানিত অতিথি ও ‘সুখের হাসি ক্লিনিক (SSL)’র পরিচালক, ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সুখের হাসি ক্লিনিক (SSL)-এর চেয়ারম্যান হাসান মাহমুদ মুকুল, এমডি আব্দুর রহিম ও শেখঘাট জামে মসজিদ কমিটির সভাপতি শফিক উদ্দিন।
এছাড়াও সুখের হাসি ক্লিনিকের ডিরেক্টর, ডাক্তার, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সুখের হাসি ক্লিনিকের ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পে বৃহস্পতিবার সকাল থেকেই নগরী ও শহরতলির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বত:স্ফূর্তভাবে অংশ নেন। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রাঞ্জল হয়ে উঠে সুখের হাসি ক্লিনিক প্রাঙ্গণ।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সুখের হাসি ক্লিনিকের ব্যতিক্রমী এই ক্যাম্পে ৫ শতাধিক ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করে দেয়া হয়। আগামীতে এভাবে ক্যাম্প করে গর্ভবতী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে গর্ভকালীন স্বাস্থ্যসচেতনতা পরামর্শ প্রদান করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সিলেট নগরীর শেখঘাটস্থ ৩৬০ সাকিব মাহমুদ কমপ্লেক্সে আগে ‘সূর্যের হাসি ক্লিনিক’র কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে এখানে নতুন পরিচালকবৃন্দের মাধ্যমে, নবআঙ্গিকে উন্নতমানের মা ও প্রসূতিসেবা প্রদান করছে ‘সুখের হাসি ক্লিনিক (SSL)’। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন