editor
প্রকাশিত: 6:25 PM, March 4, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের কুন্দানালা খালের উপর নির্মিতব্য সেতুর ভেঙে পড়া গার্ডার অপসারণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে এই গার্ডারগুলো অপসারণের কাজ শুরু হয়। সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্ট থেকে জগন্নাথপুর-আউশকান্দি হয়ে রাজধানী ঢাকার দূরত্ব কমানোর জন্য সড়কের প্রশস্তকরণের কাজ হচ্ছে গত কয়েক বছর ধরে। এই সড়কে ৬ মাস আগে ৭টি নতুন সেতুর কাজ শুরু হয়। গত রবিবার সন্ধ্যায় ১০ কিলোমিটারের মাথায় কুন্দানালা খালের উপর নির্মিতব্য সেতুর ৫ টি গার্ডার একে একে ভেঙে যায়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী হারুন অর রশিদ তাৎক্ষণিক দাবি করেন, কাজে কোন অনিয়ম হয় নি। ১৬০ টন ওজনের গার্ডার বসানোর সময় হাইড্রোলিক পাইপ ফেটে যাওয়ায় ওজন নিতে পারে নি, একটার ওপর আরেকটা পড়ে সব কয়টি ভেঙে গেছে।
এদিকে স্থানীয় লোকজন দাবি করেছেন, এই সড়কে নির্মিতব্য ৭ সেতুতেই অনিয়ম হচ্ছে। অনিয়মের কারণেই এই ধ্বসের ঘটনা ঘটেছে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় স্থানীয়রা এই সেতুগুলোর নির্মাণ কাজ সঠিক হচ্ছে কী-না, ডিজাইন ঠিক হয়েছে কী-না এসব বিষয় বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে তদন্ত করার দাবিও জানান।
ঘটনার পর মঙ্গলবার সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. জাকির হোসেনকে প্রধান করে এই ঘটনা তদন্তে জন্য ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সেতুর গার্ডার নির্মাণ কাজে অনিয়ম হয়েছে যারা দাবি করেছেন, গার্ডার ভাঙার সময় এসে যাচাই করতে পারেন তারা। তিনি জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানই গার্ডার অপসারণ করছে, যথা সময়ে নতুন করে আবার গার্ডার নির্মাণ করে দিতে হবে তাদেরকেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে