editor
প্রকাশিত: 1:19 PM, May 29, 2021
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন রানীনগর গ্রামের প্রতিবন্ধী নাতিকে নিয়ে বিপাকে নানা। দীর্ঘ দিন ধরে নাতিকে ডাক্তারি করিয়ে অসহায় হয়ে বার বার মেম্বার ও চেয়ারম্যানের কাছে গিয়েও পাচ্ছেন না সহায়তা। অসহায় হয়ে সাহায্যের কামনা করেছেন পরিবারটি।
জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের নুর মিয়ার মেয়ে সাফিয়া বেগমকে নেত্রকোনার জেলার রুকন মিয়ার সাথে বিবাহ দিয়েছিলেন। বিবাহের পর পারিবারিক ভাবে স্বামী ও স্ত্রী ভাল চলছিল। তাদের সংসারে এক ছেলে জন্ম গ্রহন করে, ছেলের বয়স ৩ বছর হওয়ার পর শারিরিক সমস্যা দেখা দেয়। আস্তে আস্তে প্রতিবন্ধির লক্ষণ দেখা দেয়ায় সাফিয়া বেগমের স্বামী রুকন স্ত্রীর সাথে সম্পর্কে দূরত্ব সৃষ্টি করা শুরু করে। অবশেষে সাফিয় বেগম তার বাবার বাড়ীতে চলে আসলে অসহায় নুর মিয়া নাতিকে সুস্থ্য করতে বিভিন্ন স্থানে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করান। জীবনের সহায় সম্ভর বিক্রি করে শেষ পর্যন্ত নাতিকে সুস্থ্য করে তুলতে পারেন নাই। নিয়মিত দুই মুঠো ভাত জোগার করতে পারেন না নুর মিয়া এর মধ্যে নাতিকে চিকিৎসা করানো এক অসম্ভব কাজ হয়ে দাড়াঁয়। নুর মিয়ার জীবনের শেষ প্রান্তে এসেও পাচ্ছেনা সরকারী সহায়তা পাশাপাশি নাতিকে সুস্থ্য করতে চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। বিভিন্ন সময় জনপ্রতিধিদের কাছে গিয়েও পাচ্ছেন না সহায়তা।
এ ব্যাপারে বৃদ্ধা নুর মিয়া জানান, আমার মেয়েকে বড় আশা করে বিবাহ দিয়েছিলাম। মেয়ের ঘরে একটি ছেলে সন্তানও জন্মগ্রহন করেছিল। প্রায় ৫ বছর ধরে প্রতিবন্ধী হওয়ায় ছেলের বাবা ও তার পরিবারের মেয়ে ও নাতির কোন খোঁজ খবর নিচ্ছেন না। নাতির ডাক্তারি করাতে তার বাবাও এগিয়ে আসছে না। আমি অসহায় হয়ে আমাদের জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু আমাকে কেউই সাহায্য করেন নাই।
এ ব্যাপারে জানতে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যক্তির একটি প্রতিবন্ধি একটি নাতি রয়েছে। আমার কাছে এসেছিল আমি বলেছি পরে যোগাযোগ করতে। প্রতিবন্দী লিষ্টের সুযোগ আসলে তার নাম দেওয়া হবে। আমরা চেষ্টা করতেছি তার জন্য কিছু করার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে