editor
প্রকাশিত: 1:33 PM, May 29, 2021
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর ফেঞ্চুগঞ্জের অংশে (হাওর দীঘি পয়েন্টে) দৃষ্টিনন্দন ও নান্দনিক ডিজাইনে ‘স্যার এনাম উল ইসলাম চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী স্যার এনাম উল ইসলাম। শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোকামবাজার (হাওর দিঘী পয়েন্ট) পরিদর্শনে গিয়ে তিনি ব্যক্তিগত অর্থায়নে এটি করে দেওয়ার ঘোষণা দেন। হাকালুকি হাওর পরিদর্শনে গিয়ে স্যার এনাম উল ইসলাম বলেন, এখানে যদি নানন্দিক ভাবে পর্যটন স্পট নির্মাণ করা হয় তাহলে এই এলাকায় ও বাজারে ব্যবসা-বাণিজ্য বর্তমান অবস্থার চেয়ে চারগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জের দৃষ্টিনন্দন পর্যটন স্পট হিসেবে এটি পরিচিতি অর্জন করবে। এই চত্বর নির্মিত হলে পর্যটকরা বর্ষার হাকালুকি হাওরের মনোরম পরিবেশ উপভোগ করতে এখানেই ছুটে আসবেন। এ সময় আরও বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্য মছব্বির মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, রঞ্জিত দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর সামসুল ইসলাম, সিলেট জেলার শ্রমিকলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান, আব্দুল মছব্বির সিটির সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, রঞ্জিত দেবনাথ, মো. ইমামুজ্জামান, নজরুল ইসলাম মিতন প্রমুখ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন