editor

প্রকাশিত: 12:27 PM, May 30, 2021

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে’

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে’

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা আলমগীর বলেন, আমি আপনাদের বলেছিলাম বেগম খালেদা জিয়া ফের জ্বরে আক্রান্ত হয়েছেন। আমি মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই যে, তারা খুব আন্তরিকভাবে ম্যাডামের চিকিৎসা করছেন। তাদের আন্তরিক চিকিৎসার কারণে ম্যাডামের জ্বর নিয়ন্ত্রণে এসেছে। ডাক্তাররা আশাবাদী যে হয়তো তার আর জ্বর আসবে না। গতকাল ম্যাডামের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছে ডাক্তাররা। আমার খুব দুঃখ যে, একমাত্র প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে তার সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র বিএনপি নয়, একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ। আজকে সমস্ত জাতি এই সরকারের ভুক্তভোগী।
আমাদের যে গণতন্ত্র ছিলো সেটা ধ্বংস করা হয়েছে। আমাদের যে মুক্ত সমাজ ব্যবস্থা আছে সেটা হরণ করা হয়েছে। মুক্ত সাংবাদিকতাকে হরণ করা হয়েছে। নির্যাতন এবং নিবর্তনমূলক শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়া হয়েছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

ফখরুল বলেন, এই জাতি যুদ্ধ করেছিল একটি উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার জন্য। আওয়ামী লীগ অত্যন্ত সচেতন ভাবেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে একটি একনায়কতন্ত্র ব্যবস্থা চালু করেছে। আওয়ামীলীগই আজকে দেশে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগ দেশের জন্য কখনোই শুভ কাজ করেনি। শুধু দেশের ধ্বংস করেছে। আজকের এই শাহাদাত বার্ষিকী নিয়ে গোটা জাতির কাছে আমাদের আহ্বান আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ১৯৭১ সালে স্বাধীনতার আশা-আকাক্সক্ষা নিয়ে একটি মুক্ত সমাজ এর জন্য আমরা লড়াই করেছিলাম আবারো এই দেশকে মুক্ত করতে হলে আরেকটি লড়াই করি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন