editor

প্রকাশিত: 7:13 PM, May 30, 2021

স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিদ্বেষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী, বিভিন্ন দফতরে অভিযোগ

স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিদ্বেষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী, বিভিন্ন দফতরে অভিযোগ

কানাইঘাট উপজেলায় কাড়াবাল্লা বিদ্যানিকেতনে ২০০২ সাল থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত অলিখিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ রাখায় এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অবস্থানের গুরুতর অভিযোগ ওঠেছে কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে। এ ব্যাপারে কানাইঘাট খানায় একটি জিডি এন্ট্রি (নং-১২৪১ তাং-২৬-০৩-২০২১) করেছেন কাড়াবাল্লা গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এ এম এ সামাদ চৌধুরীর পুত্র মিনহাজ সামাদ চৌধুরী। তাছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ইন্সেপক্টর জেনারেল অব পুলিশ এবং কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত ব্যানার্জির কাছেও এনামুল হক খানের বিরুদ্ধে পৃথক অভিযোগ প্রদান করা হয়েছে। গত ২৯ মার্চ ২০২১ তারিখে মন্ত্রী পরিষদ বিভাগে অভিযোগ দাখিল করেন এবং ২৩ মে ২০২১ শিক্ষামন্ত্রনালয়ের সচিবকে বিষটির ব্যবস্থা নিতে মন্ত্রীপরিষদ বিভাগ হতে দায়িত্ব দেওয়া হয়। যার স্মারক নং-০৪.০০.০০০০.৮১৩.২৭.০০১.২০.১১৩, তারিখ: ২৩-০৫-২০২১।
অভিযোগ সুত্রে জানা যায়, কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা স্বাধীনতা বিরোধী চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্বেষী মনোভাব লালন করে থাকেন। উক্ত বিদ্যালয়ে ২০০২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ রাখা হয়। তাছাড়া প্রকাশ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে এলাকার কিছু সচেতন তরুণ নিজ উদ্যোগে টাকা সংগ্রহ করে উক্ত এনামুল হক খানকে প্রদান করেন। ২০২১ সালের ২৬ মার্চ আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা দেখতে পান ২০১৬ সালের একটি ব্যানার টানানো হয়েছে এবং তাতে বঙ্গবন্ধু কোন ছবি বা নাম লিখা হয়নি। পরবর্তীতে অনুষ্ঠানের অতিথিরা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখলে এর কৈফিয়ত চান এনামুল হক খান। তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন ও আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে উপজেলার প্রতিটি শিক্ষাঙ্গনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অডিও বুক হতে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। বিদ্যালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা। বিদ্যালয়ে শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল, বঙ্গবন্ধু কর্নার, স্বাধীনতার ইতিহাস সমৃদ্ধ লাইব্রেরী প্রতিষ্ঠা। ২০০২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিদ্যালয় বঙ্গবন্ধুকে নিষিদ্ধ রাখার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। বিদ্যালয়ের ১০ বছরের হিসাব নিরীক্ষা করে জনসম্মুখে প্রকাশ। জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের ভুল সংশোধন স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাাবক ও শিক্ষানুরাগী পদে বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা সহ সকল শুণ্য পদে মুক্তিযুদ্ধার সন্তান বা একাত্তরের স্বপক্ষের প্রার্থীদেরকে নিয়োগ দিতে হবে এবং অতিরিক্ত থাকা জামাত-হেফাজত মতাদর্শি স্বেচ্ছাসেবী শিক্ষকদেরকে বাতিল করে তদস্থলে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। সর্বোপরি জাতির পিতার বিদ্বেষী গোষ্ঠীর মূলোৎপাটনে কার্যকর ভূমিকা পালনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আবেদন জানানো হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন