editor
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২১
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অবদানের জন্য বিশিষ্ট শিল্পপতি দানবীর ও শিক্ষানুরাগী এবং সিলেট-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী স্যার এনাম উল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ মে) দুপুরে তাঁর নিজের জন্মস্থান ফেঞ্চুগঞ্জের কেএম টিলা গ্রামবাসীর উদ্যোগে কেএম টিলা গ্রামে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
কেএম টিলা গ্রামের মুরব্বি আব্দুল আউয়াল লালুর সভাপতিত্ব জাকারিয়া আহমদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি স্যার এনাম উল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মছব্বির সিটির সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা শামীম ইকবাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বাস্তুহারালীগের সভাপতি লুৎফুর রহমান, সালাউদ্দিন মিয়া, সাজ্জাদ মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর সামসুল ইসলাম,স্থানীয় মুরব্বি আবুল লেইছ, আব্দুল মুকিত, মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, মোহাম্মদ আলী, শহীদ আলী, মানিক মিয়া, আখলিছ মিয়া, ফটিক মিয়া, ছুটন মিয়া, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, রঞ্জিত দেবনাথ, মো. ইমামুজ্জামানসহ স্থানীয় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্যার এনাম উল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে গান পরিবেশন করেন রিমন সরকার ও জীবন।
5 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
1 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
7 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
1 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
2 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
1 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
2 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)