admin
প্রকাশিত: 4:24 PM, June 1, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ হোটেল আগমনের একটি কক্ষ থেকে জুয়া খেলার এজেন্টসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। মঙ্গলবার (১ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে সোমবার (৩১ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, বি বাড়িয়া জেলার নবীনগর থানাধীন পূর্বপাড়া গ্রামের তাদিল ইসলামের ছেলে আল আমিন (২৮), মোগলাবাজার থানাধীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে সুমন (৩৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ধর্মনগর গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল (২২), বি বাড়িয়া জেলার সদর থানার চরমারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রাজন (২৭), মোগলাবাজার থানাথীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মতিউর রহমানের ছেলে রাসেল (২৯), বি বাড়িয়া জেলার নবীনগর থানার রসিমপুর গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সাদেক (২৮), দক্ষিণ সুরমার বারখলা গ্রামের সেলিম আহমদের ছেলে মাহিন আহমদ (৩২) ও মোগলাজার থানাধীন পাঠানপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন