admin

প্রকাশিত: 6:05 PM, June 24, 2021

খাদিমপাড়া ইউনিয়নে ৪ কোটি ১৬ লাখ ৬৩ হাজার বাজেট ঘোষণা

খাদিমপাড়া ইউনিয়নে ৪ কোটি ১৬ লাখ ৬৩ হাজার বাজেট ঘোষণা

খাদিমপাড়া ইউনিয়নে ৪ কোটি ১৬ লাখ ৬৩ হাজার বাজেট ঘোষণা

সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত ৪ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফছর আহমদ এ বাজেট ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এড. আফছর আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সহযোগীতায় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়নে রূপ নিয়েছে। এ ইউনিয়ন পরিষদে দুর্নীতির কোন স্থান নেই। সরকারের পক্ষ থেকে যা বরাদ্ধ আসে সঠিক ভাবে জনগণের উন্নয়নে ব্যয় করা হয়। আগামী দিনেও খাদিমপাড়া ইউনিয়নের সুনাম ধরে রাখতে এই ধারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী আলোকিত সিলেটের রুপকার আবুল মাল আব্দুল মোহিত এর কাছে খাদিমপাড়া ইউনিয়নবাসী ঋণী। কারণ তিনি খাদিমপাড়ায় ব্যাপক উন্নয়ন করেছিলেন।

সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগে নেতা ফখরুল ইসলাম দুলু, বিশিষ্ট সমাজসেবক বাবু দীলিপ কুমার নাথ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল খালেক, ১ নং ওয়ার্ডের সদস্য মলন মিয়া, ২ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান রিপন, ৩ নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হুসেন, ৪ নং ওয়ার্ড সদস্য আনুয়ার হুসেন আনু, ৫ নং ওয়ার্ড সদস্য কবির আহমেদ, ৬ নং ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম আজাদ, ৭ নং ওয়ার্ড সদস্য আলি আহমেদ জাকেল, ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল মোছব্বির, ৯ নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন, মহিলা সদস্য ১,২,৩,পারুল বেগম,৪,৫,৬ সাজেদা বেগম,৭,৮,৯ জবা বেগম। পরিষদের সম্মানিত কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন,যুবনেতা, বাবুল আহমেদ, সুহেল আহমেদ, আনা মিয়া,নজরুল ইসলাম, পাভেল আহমেদ, রতন চন্দ্র রায়, আব্দুল খালেক,দেওয়ান মাছুম,নজরুল,রতন, শরিফ,মুর্শেদ, অথৈ,তানভীর, ধনঞ্জয়, স্বপন, বাবুল প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মখলিছুর রহমান। গীতা পাট করেন পরিষদের হিসাব রক্ষক সুস্মিতা রানী।-বিজ্ঞপ্তি

ডিএসএস/২৪ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়