editor

প্রকাশিত: 12:22 AM, June 26, 2021

সিলেটে ওসি পদায়নে দৃষ্টান্ত

সিলেটে ওসি পদায়নে দৃষ্টান্ত

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম

নিজস্ব প্রতিবেদক
পুলিশের নীতি নির্ধারণ পর্যায় থেকে আভ্যন্তরীন স্বচ্ছতার বিষয়টি গুরুত্বারোপ করায় পুরোনো ধারণার পরিবর্তন এসেছে। থানার ওসি পদায়ন মানেই আগে যেখানে রাজনৈতিক তদবির কিংবা অনৈতিক সুবিধার ছড়াছড়ি ভাবা হতো, এবার এর ব্যত্যয় ঘটিয়ে সিলেট জেলায় ‘অফিসার ইনচার্জ’ পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। কোনো ধরণের আর্থিক সুবিধা, তদবির কিংবা বড় উপর মহলের চাপে পড়ে নয়, যোগ্যতা অনুসারেই ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে সিলেটের থানাগুলোতে।

জানা গেছে, জেলায় যোগদান করার দুই বছরের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সবকটি থানায় পর্যায়ক্রমে নতুন ওসি পদায়ন করেন। যোগদানের দুই মাসের মধ্যে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ এবং ওসমানীনগর থানায় নতুন ওসি পদায়ন করে। পরবর্তীতে বিভিন্ন ধাপে কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ থানায় ওসি পদায়ন করেন। সর্বশেষ ২২ জুন পর্যটন এলাকা খ্যাত সিলেট জেলার গুরুত্বপূর্ণ গোয়াইনঘাট থানায় ওসি পদায়ন করেন। এসব থানায় ওসি পদায়নে পুলিশ সুপার ইন্সপেক্টর পদের কর্মকর্তাদের মেধা, বুদ্ধিমত্তা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,সার্ভিস রেকর্ড, অতীত অভিজ্ঞতার মানদন্ড যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ওসি পদায়ন করেন। এই প্রক্রিয়ায় ওসি পদায়ন হওয়া কর্মকর্তারা অফিস আদেশপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা অনেকেই ভাবতে পারেনি যে নির্দিষ্ট থানার ওসি হবে।

পুলিশ সুপারের এমন প্রক্রিয়ায় একদিকে যেমন মেধাবী এবং অতীতের সার্ভিস রেকর্ড যাদের ভাল তারা মূল্যায়িত হচ্ছে পাশাপাশি এরকম স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে ওসি পদায়নের সুফল প্রতিটি থানার প্রান্তিক পর্যায়ের মানুষ পর্যন্ত পেতে শুরু করছে।

ইতোপূর্বে মামলা রেকর্ড, জিডি এন্টিতে থানায় অনৈতিক প্রস্তাবের অভিযোগ শোনা গেলেও বর্তমানে সিলেটে এরকম অভিযোগের সংখ্যা শূন্যের কাছাকাছি।

সম্প্রতি অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন হওয়া বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান এবং বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমূল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ওসি পোস্টিং অর্ডারের আগ পর্যন্ত তারা বিষয়টি আঁচ করতে পারেনি। দুজনেই দাপ্তরিক কাজে পুলিশ সুপারের অফিসে এসে জানতে পারে তাদের অফিসার ইনচার্জ হিসেবে পোস্টিং হয়েছে।

গোয়াইনঘাটের অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান যে- ‘পূর্বে আমি গোয়াইনঘাট থানা তদন্ত পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলাম ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি আমাকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে প্রদান করা হয়েছে।’ একই রকম কথা শোনালেন গত মঙ্গলবার (২২ জুন) গোয়াইনঘাট থানার ওসি হিসেবে আদেশ পাওয়া পুলিশ পরিদর্শক পরিমল দেব।

তিনি জানান- পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে তিনি পেশাদারিত্বের সহিত ফেঞ্চুগঞ্জ থানায় দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ করে গোয়াইনঘাট থানার মত গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ হিসেবে পোস্টিং হবে ভাবতে পারেননি। সম্পূর্ণ স্বচ্ছ এবং রাজনৈতিক তদবির ব্যতিত গুরুত্বপূর্ণ থানার ওসি হিসেবে পদায়ন করায় তিনি পুলিশ সুপার এবং সিলেট রেঞ্জের ডিআইজির প্রতি কৃতজ্ঞতা জানান। যার ফলে সিলেট জেলার অন্যান্য অফিসারদের মধ্যে ভালো কাজ করার সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।

জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘বর্তমান আইজিপি স্যার বাংলাদেশ পুলিশকে আধুনিক এবং জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশের আভ্যন্তরীন দুর্নীতি বন্ধ করে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত পদোন্নতি এবং পদায়নের উপর গুরুত্বারোপ করেছেন। আইজিপি স্যারের এরকম ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে আমি মাননীয় রেঞ্জ ডিআইজি স্যারের পরামর্শক্রমে কোন রকম অনৈতিক তদবির বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত প্রতিটি থানায় অফিসার ইনচার্জ পদায়ন করছি। এতে থানায় সেবা প্রত্যাশী সাধারণ জনগণ হয়রানীমুক্ত এবং অনৈতিক সুবিধা প্রদান ব্যতিরেকে নির্বিগ্নে সেবা নিতে পারছে।’

ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে