editor

প্রকাশিত: 12:55 AM, June 27, 2021

নানা কৌশলে সালাম ও কাইয়ুম : মাঠে মকসুদ

নানা কৌশলে সালাম ও কাইয়ুম : মাঠে মকসুদ

নানা কৌশলে সালাম ও কাইয়ুম : মাঠে মকসুদ

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৩ আসনে বিএনপি’র কর্তৃত্ব দীর্ঘদিন ছিল শফি আহমদ চৌধুরীর দখলে। গেল নির্বাচনে প্রথমে দলীয় মনোনয়ন পেয়েছিলেন ৩ জন। শেষ মুহূর্তে দলীয় প্রার্থী হয়েছিলেন শফি আহমদ চৌধুরী। দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন ব্যারিস্টার এম এ সালাম ও এমএ কাইয়ূম চৌধুরী। মনোনয়ন পেতে তারা সিলেট-৩ আসনের রাজনীতিতে সক্রিয়। উপনির্বাচনকে কেন্দ্র করে এবার নিজ থেকেই শফি আহমদ চৌধুরী বিদ্রোহী। দলের কমান্ড মানেন নি। চূড়ান্ত ফয়সালায় শফি চৌধুরীকে করা হয় বিএনপি থেকে বহিষ্কার। সেটি অবশ্য শফি চৌধুরী চাননি।

চেয়েছিলেন বিএনপিকে পাশে রেখেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চমক দেখাতে। কিন্তু বিএনপিই ছেড়ে দিলো তার সঙ্গ। শফি চৌধুরী বলছেন- বিএনপির তৃণমূল তার সঙ্গে মাঠে রয়েছে। যেদিকে যাচ্ছেন সাড়া পাচ্ছেন। কিন্তু সিলেট-৩ আসনের নির্বাচনে বিএনপি যে নেই সেটি প্রমাণ করতেই সক্রিয় হয়েছেন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুস সালাম ও আব্দুল কাইয়ূম চৌধুরী। ভোট থেকে বিএনপির নেতাকর্মীদের বিরত রাখাই এখন তাদের জন্য চ্যালেঞ্জ। ব্যারিস্টার এমএ সালাম হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। আর এমএ কাইয়ূম চৌধুরী সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। তিনি দীর্ঘদিন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিএনপির নেতারা জানিয়েছেন, গত সংসদ নির্বাচনে বিএনপির তরফ থেকে প্রথমে কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী, ব্যারিস্টার এম এ সালাম ও এমএ কাইয়ূম চৌধুরীকে মনোনয়নপত্র দেয়া হয়েছিল। পরবর্তীতে শফি আহমদ চৌধুরী ছাড়া কেউ নির্বাচনে অংশ নেননি। দলের সিনিয়র নেতাদের নির্দেশে সালাম ও কাইয়ূম নির্বাচন থেকে সরে দাঁড়ান। শফি আহমদ চৌধুরী জাতীয় নির্বাচনে অংশ নিলেও তাদের ৩ জনের মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ পরিলক্ষিত হয়নি।

বরং যে যার অবস্থান থেকে পৃথকভাবে শক্তি নিয়ে কাজ করছিলেন। নিজেদের গ্রুপ কিংবা বলয় সৃষ্টি করে সংঘাতে জড়াননি। এ কারণে সিলেট-৩ আসনে বিএনপির সুসংহত অবস্থান রয়েছে। বিএনপি নেতারা জানান, গত সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দাঁড়াতে পারেনি বিএনপি। এরপরও সেখানে ধানের শীষের প্রার্থী শফি আহমদ চৌধুরী প্রায় ৯৬ হাজার ভোট পেয়েছিলেন। সেটি কেবলমাত্র সম্ভব হয়েছে বিএনপির ঐক্যবদ্ধতার কারণে। এবারের নির্বাচনে নিজ সিদ্ধান্তে প্রার্থী হওয়ায় শফি চৌধুরীর সঙ্গে নেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এ আসনের বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়াতে শুরু করেছেন ব্যারিস্টার এম এ সালাম ও কাইয়ূম চৌধুরী। শফি চৌধুরীর অনুপস্থিতিতে যাতে বিএনপিতে শূন্যতার সৃষ্টি না হয় সে কারণে তারা সিলেটের বাইরে অবস্থান করেও যোগাযোগ অব্যাহত রেখেছেন। দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেও নেয়া হয়েছে কর্মসূচি।

বুধবার সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনী এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের নেতৃত্বে মিছিল শেষে বিক্ষোভ মিছিলে নেতারা স্পষ্ট জানিয়ে দেন, সিলেট-৩ আসনের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। বিএনপি এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

এ কারণে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা নির্বাচনের সকল কার্যক্রম থেকে বিরত থাকবে। এর আগে ব্যারিস্টার এমএ সালামের পক্ষে বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা আরেকটি বিক্ষোভ মিছিল করে। এসব বিক্ষোভ থেকে নির্বাচন প্রত্যাখ্যানের বার্তা দেয়া হয়। মিছিলের আয়োজন সম্পর্কে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ জানিয়েছেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শফি আহমদ চৌধুরীকে নিয়ে সিলেট-৩ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছিল। আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিয়েছি যে বিএনপি এই নির্বাচনে নেই। ফলে সিলেট-৩ আসনের নির্বাচনে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী সম্পৃক্ত হবে না বলে আমরা আশা করি। এর বাইরে ব্যক্তিগত পর্যায়েও যোগাযোগের মাধ্যমে বার্তা পৌঁছানো হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, শফি চৌধুরী বহিষ্কারের পর ব্যারিস্টার এম এ সালামের অনুসারীরা বেশি সক্রিয় হয়েছেন এলাকায়। বিশেষ করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের যুবদল, ছাত্রদলের রাজনীতিতে ব্যারিস্টার সালামের আধিপত্য বেশি। তার পছন্দের নেতারাই এখন ওই ৩ উপজেলায় যুবদল ও ছাত্রদলের মূল দায়িত্বে রয়েছেন। ফলে তার পক্ষে বার্তা পৌঁছানো সহজ হচ্ছে। ব্যারিস্টার এম সালাম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ব্যারিস্টার সালাম লন্ডনে বসবাস করলেও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়ালি সব সময়ই যোগাযোগ রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন। বিশেষ করে এই উপনির্বাচনে বিএনপি নেতাকর্মীরা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয় সে বিষয়টি তিনি মনিটরিং করছেন। এদিকে, ঢাকায় অবস্থান করা সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ূম চৌধুরী বিএনপি থেকে শফি আহমদ চৌধুরী বহিষ্কারের পর সক্রিয় হয়ে উঠেছেন।

বিশেষ করে ফেঞ্চুগঞ্জসহ অপর দুই এলাকার বিএনপি নেতাকর্মীরা যাতে বিভ্রান্তিতে না পড়েন সে কারণে তিনি কাজ করছেন। গত সপ্তাহে নিজের এলাকা সফর করে গেছেন কাইয়ূম চৌধুরী। তিনি জানিয়েছেন, ‘আমাদের ম্যাসেজ ওয়ার্ড পর্যায়ে চলে গেছে। যেহেতু বিএনপি নির্বাচন করছে না, সে কারণে বিএনপির কেউ এ নির্বাচনে নেই। এ নির্বাচনে কারো পক্ষে বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকার প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত সিলেট-৩ আসনের বিএনপি কর্মীরা তাদের অবস্থানে অটল থাকবেন বলে জানান তিনি।’

এদিকে, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জানিয়েছেন, ‘বিএনপি এই প্রহসনের নির্বাচন বয়কট করেছে। সুতরাং সিলেট-৩ আসনের শতভাগ নেতাকর্মী নির্বাচন থেকে দূরে রয়েছেন। দুইজন ইউনিয়ন নেতার সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ উঠলে তাদেরকে শোকজ করা হয়। পরবর্তীতে তারা শোকজের জবাবও দিয়েছেন।’

ডিএসএস/২৭ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন