editor
প্রকাশিত: 4:43 PM, June 28, 2021
নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে মানা হচ্ছেনা সরকারের কটোর বিধিনিষেধ। এতে কার্যত কোন ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। আজ সোমবার প্রথম দিনেই সকাল থেকে নবীগঞ্জ শহরে চলছে অবাধে ব্যবসা বানিজ্য এবং মাস্ক বিহীন লোকজনের আনাগোনা। বাস চলাচল বন্ধ থাকলেও অবাধে চলছে সিএনজি ও টমটম। তবে উপজেলা প্রশাসন আজ সকাল ১০ টায় শহরে মাইকিং করে সরকারের প্রজ্ঞাপনের বিষয়ে জনসাধারণকে জানানো হয়।
সুত্রে জানাযায়, দেশে চলমান মহামারি করোনা পরিস্থিও কারনে রবিবার বিকালে সরকার কটোর বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেন। উক্ত প্রজ্ঞাপন বলা হয় পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতিত সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করবেন আইনশৃংখলা বাহিনী।
সকল শপিংমল, মার্কেট ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে, খাবারের দোখান হোটেল রেস্তুরা আজ সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে হোটেলে বসে খাওয়ানো যাবেনা। মাস্ক পড়ার জন্য সর্বসাধারণকে জনসচেতনতা সৃষ্টি করার জন্য বলা হয় উক্ত প্রজ্ঞাপনে। সরকারের এই কটোর বিধি নিষেধ আরোপ করার পরও সোমবার সকাল থেকেই নবীগঞ্জের চিত্র ভিন্ন। ভোর ৬ টা থেকে ব্যবসায়ীরা তাদেও দোকান খোলে ব্যবসা শুরু করেন। হোটেলে হোটেলে লোকজনের ভীড়। বাস চলাচল বন্ধ থাকলেও অবাধে চলছে সিএনজি, টমটম গাড়ী। অধিক যাত্রী ও অতিরিক্ত ভাড়া আদায় করছে তারা। এমন অভিযোগ করছেন যাত্রী সাধারণ। মার্কেট, শপিং মলে লোকজনের প্রচুর সমাগম। টহলরত পুলিশের গাড়ীর পাশেই লক্ষ্য করা গেছে মাস্ক বিহীন মানুষের অবাধ বিচরন।
এদিকে আজ সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এতে আজ ভোর ৬ টা থেকে সরকারের কটোর বিধি নিষেধের কথা বলা হয়। যা সাধারণ মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি করে।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন